Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি স্পেন-নরওয়ের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৫:৩৫ পিএম

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি স্পেন-নরওয়ের

Advertisement

আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইউরোপের দুই দেশ স্পেন ও নরওয়ে। ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ডও একই সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

স্পেন তার মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্তে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের এক মুখপাত্র।

তিনি বলেন, মন্ত্রিসভা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার একটি উদ্দেশ্য ছিল: ইসরাইলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।

বিবিসি জানিয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী আজ সকালে একটি প্রকাশ্য ভাষণ দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ জরুরি ছিল।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ বলেন, এটি একটি ‘ঐতিহাসিক ন্যায়বিচারের’ বিষয়, পাশাপাশি স্থায়ী শান্তির দিকে একটি ‘অপরিহার্য’ পদক্ষেপ।

তিনি বলেন, বিশ্বের প্রায় ১৪০টি দেশ যারা ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তাদের সঙ্গে স্পেনও যোগ দেবে।

রাফায় বিমান হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নরওয়ে সরকারও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের সবচেয়ে জোরালো সমর্থকদের একজন।

যদিও স্পেন এবং নরওয়ের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। তেল আবিব বলেছে, সাত মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের মাঝে স্পেন ও নরওয়ের এমন সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার।

আল জাজিরা, বিবিসি 

Advertisement

ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি স্পেন নরওয়ে

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম