Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘অল আইজ অন রাফা’ যেভাবে ট্রেন্ডিংয়ে পরিণত হলো

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৬:৩৬ পিএম

‘অল আইজ অন রাফা’ যেভাবে ট্রেন্ডিংয়ে পরিণত হলো

Advertisement

ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবু শিবিরে হামলার একটি এআই ছবি ‘অল আইজ অন রাফাহ’ স্লোগানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে৷ পোস্টটি এ পর্যন্ত প্রায় ৫০ মিলিয়ন বার শেয়ার হয়েছে। 

গাজার ক্রমবর্ধমান সংকটের প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী মনোযোগ এবং পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এই চিত্র হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ‘ট্রেন্ডিং’ হচ্ছে।  সময় যতই গড়াচ্ছে ততই যেন আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে পোস্টটি। 

বিবিসি অ্যারাবিক এই ছবির উৎস খুঁজে বের করে, যেটি মালয়েশিয়া থেকে পোস্ট হওয়ার পর দ্রুতই ৫০ মিলিয়ন ইন্সটাগ্রাম ব্যবহারকারী তা শেয়ার করে– যার মধ্যে আছে ভারত, পাকিস্তান ও পুয়ের্তো রিকোর অনেক তারকাও।

এই ছবি এবং স্লোগান ভাইরাল হয় যখন দক্ষিণ গাজার শহর রাফাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটা শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলা হয় এবং তাতে আগুন ধরে যায়।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আরও শত শত মানুষ আহত, পুড়ে যাওয়া ও শরীরে বোমার আঘাতের চিকিৎসা নিচ্ছে।

রাফাহ’র ক্যাম্পে এই হামলার পরপরই ছবিটি ভাইরাল হয় যা বিবিসি অ্যারাবিকের তথ্য অনুযায়ী প্রথমে মালয়েশিয়ার এক যুবক তার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করে।

রাফাহ’র ক্যাম্পে ইসরাইলের হামলার পর এই স্লোগানটি নেয়া হয় মূলত দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্নের একটি উক্তি থেকে।

গত ফেব্রুয়ারিতে তিনি সাংবাদিকদের বলেন যে ‘অল আয়েস অন রাফাহ’ বা ‘আমাদের সবার চোখ এখন রাফাহ’র দিকে’। তিনি এর মাধ্যমে রাফাহতে হামলার পরিকল্পনা করা ইসরাইলি সেনাবাহিনীকে একটা সতর্কতার বার্তা দেন।

পিপারকর্ন জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে অনলাইনে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।

তিনি বলেন, তার শঙ্কা যদি ইসরাইলি সেনারা ব্যাপক আকারে রাফাহতে অভিযান চালায় তাহলে একটা ‘অকল্পনীয় দুর্ভোগ’ নেমে আসবে।

এরপর থেকেই পিপারকর্নের বলা ওই কথাটা অন্য কর্মকর্তা ও অ্যাক্টিভিস্টরা বারবার ব্যবহার করে আসছিলেন রাফাহতে ইসরাইলি অভিযানের বিরোধিতা করতে ও তাদের উদ্বেগ জানাতে।

‘অল আয়েস অন রাফাহ’– এই স্লোগানটি ততদিনে ব্যানারে লিখে দেশে দেশে বড় বড় শহরগুলোতে প্রতিবাদ করতে দেখা যায়।

মালয়েশিয়া থেকে যে ছবিটি পোস্ট করা হয় সেখানে এই স্লোগানটিই নেয়া হয় যা গত ফেব্রুয়ারি থেকে প্রচার হয়ে আসছে।

যেসব তারকা যারা এই স্লোগানসহ ছবিটি ব্যবহার করেছেন তাদের মধ্যে আছেন পপ শিল্পী রিকি মার্টিন, তুরস্কের অভিনেত্রী তুবা বায়ুকুস্তান, ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং সিরিয়ার অভিনেত্রী কিনদা আলুশও।

রাফাহর রাস্তায় বের হলেই গুলি

ই-মার্কেটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) কনসালট্যান্ট মাহের নামারি বিবিসি অ্যারাবিককে বলেন, যে কারণে তিনি প্রথম দেখাতেই এটাকে এআই দ্বারা চিত্রিত ছবি হিসেবে বুঝতে পারেন সেটা হলো ছবিটা দেখতে ঠিক বাস্তবসম্মত নয়। এই ছবিতে রাফার কোনো আসল জায়গা দেখানো হয়নি।

ছবিটিতে একটা বিরাট মরুভূমি, অনেকগুলো তাবু টাঙানো একটা বড় শিবির, সেই সঙ্গে ওই লেখাটা ‘অল আয়েস অন রাফাহ’।

নামারি জানান, এটি যখন ব্যাপক আকারে শেয়ার হতে থাকে তখন ইন্সটাগ্রামের একটা ফিচার ‘অ্যাড ইয়োরস’ এতে ব্যবহার করা হয়।

ফলে মাত্র দুটি ক্লিকেই ব্যবহারকারীরা এতে অংশ নিতে পারে, যা এই প্রচারণায় মিলিয়ন মিলিয়ন মানুষকে খুব সহজে যুক্ত করে নেয়।

কিন্তু নামারি মনে করিয়ে দেন ঘটনাটা এতটাই হৃদয়বিদারক যার ফলে অনলাইনে এর সহজলভ্যতা ছবিটিকে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে।

তিনি এর আগে অন্যান্য বিষয়ে অতীতের অনেক প্রচারণার তুলনা করে বলেন সেগুলো এতোটা সফল হয়নি; তার ভাষায় ‘রাফাহতে রোববারের হামলা বিশ্বজুড়ে মানুষকে দুঃখভারাক্রান্ত করেছে।’

নামারা বলেন, আরেকটা কারণেও এই ছবিটি এত বেশি ছড়িয়েছে, আর সেটি হলো ছবিটিতে কোনো রক্ত, সত্যিকার মানুষ, কোনো নাম বা মর্মান্তিক কোনো দৃশ্য নেই, ইন্সটাগ্রামের নিয়ম অনুযায়ী তাহলে এটা নিয়ন্ত্রিত হয়ে পড়তো।

রাফাহ নিয়ে এই প্রচারণাটি অবশ্য সামাজিক মাধ্যমে কোনো বিষয়ে একতা প্রকাশের প্রথম উদাহরণ নয়।

বর্ণবাদ, বৈষম্য এবং কৃষ্ণাঙ্গদের নানা ক্ষেত্রে যে অসমতার শিকার হতে হয় তার বিরুদ্ধে ২০২০ ও ২০২১ সাল জুড়ে “ব্ল্যাক লাইভস ম্যাটার” এই কথা এবং হ্যাশট্যাগ ব্যবহৃত হয়

এটার শুরুটা হয় যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে একজনের মারা যাওয়ার মধ্য দিয়ে, যা পরে যুক্তরাজ্য ও অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে।

সুদানে সামরিক বাহিনীর দলাদলিতে শত শত লোক মারা গেলে এবং আরও হাজারো লোক শহর ও দেশ থেকে বিতাড়িত হলে সামাজিক মাধ্যমে একটা প্রচারণা শুরু হয়।

বিবিসি বাংলা 

Advertisement

‘অল আইজ অন রাফা ট্রেন্ডিং পরিণত

Advertisement

আরও পড়ুন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম