Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১১:৫৪ এএম

উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি।
খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার চলমান আক্রমণের মধ্যে অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন জেলেনস্কি।

অভিযুক্ত ওই সেনা কর্মকর্তা ইউক্রেনের বিপর্যস্ত পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। প্রায় আড়াই বছর ধরে চলমান এই যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভ পূর্বাঞ্চলে রুশ বাহিনীকে মোকাবিলায় কার্যত সংগ্রাম করছে এবং এর মধ্যেই এই পদক্ষেপ সামনে এলো।

উচ্চপদস্থ এই সেনা কর্মকর্তাকে তিনি বরখাস্তের কারণ সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেননি তবে আজভ ব্রিগেডের একজন কমান্ডারের সমালোচনার পরে এই সিদ্ধান্তটি এসেছে।

সোমবার জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে বলেন, ‘আমি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইউরি সোডলকে ব্রিগেডিয়ার জেনারেল আন্দ্রি গনাটোভের সঙ্গে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি।’

বোগদান ক্রোটেভিচ নামে একজন আজভ কমান্ডার একদিন আগে এসবিইউ নিরাপত্তা পরিষেবার কাছে একটি অভিযোগ দায়ের করেন এবং সোডোলের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান।

মিডিয়া রিপোর্ট অনুসারে, ক্রোটেভিচ লেফটেন্যান্ট জেনারেল ইউরি সোডলকে অযোগ্যতার জন্য অভিযুক্ত করেন এবং সম্মুখ সমরে ইউক্রেনীয় সৈন্যদের মৃত্যুর জন্য তাকে দায়ী করেন।

Advertisement

ইউক্রেন যুদ্ধ উচ্চপদস্থ কমান্ডার বরখাস্ত জেলেনস্কি

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম