Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধের মাঝেই ৫৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৩:৩৮ পিএম

যুদ্ধের মাঝেই ৫৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল

মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দি মোহাম্মদ আবু সেলমিয়া। ছবি সংগৃহীত

Advertisement

গাজায় চলমান যুদ্ধের মাঝে আটক ৫৫ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন আলোচিত আল শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সেলমিয়াও। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে আল আরাবিয়্যাহ।

গতবছরের নভেম্বরে আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে জোরপূর্বক আবু সেলমিয়াকে তুলে নিয়ে যায় ইসরাইলি বাহিনী। ৭ অক্টোবর থেকে চলমান নির্বিচার হত্যাযজ্ঞে ইসরাইলি বর্বরতা থেকে রক্ষা পাচ্ছেনা সেবাদানকারী হাসপাতালও। যুদ্ধবিধ্বস্ত উপত্যকার হাসপাতালগুলোতেও বিভিন্ন সময় বোমা হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনীর অভিযোগ, হাসপাতালে ছদ্মবারণে কার্যক্রম চালিয়ে আসছে হামাস। ইহুদিবাদী দেশটির সন্দেহ, হাসপাতালকে সামরিক আস্তানা এবং টানেলের কাজে ব্যবহার করছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।

আল আরাবিয়্যাহ তাদের প্রতিবেদনে জানিয়েছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে রয়েছেন আরও এক স্বাস্থ্য কর্মকর্তা। দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালের পরিচালক নাহেদ আবু তাইমাকেও মুক্তি দিয়েছে ইসরাইল।

মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের অভিযোগ, তাদের প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তাদের অনেককে আল-আকসা এবং আল নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ইসরাইলি অভিযানের কারণে বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে। কোনো কোনো হাসাপাতালে স্বাস্থ্য পরিষেবা কমিয়ে দিতেও বাধ্য করা হচ্ছে। অভিযানের মুখে বেসামরিক নাগরিকদের সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

Advertisement

ফিলিস্তিন ইসরাইলি বাহিনী আল শিফা হাসপাতাল গাজা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম