Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইল ইস্যুতে আরও এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০১:৫৬ পিএম

ইসরাইল ইস্যুতে আরও এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ

ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের বিরোধিতা ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা থেকে একের পর এক পদত্যাগ করছেন কর্মকর্তারা। তারা ইসরাইলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের প্রতিবাদ জানাচ্ছেন। সর্বশেষ এই ঘটনায় পদত্যাগ করেছেন মরিয়ম হাসনাইন নামে মার্কিন স্বরাষ্ট্র বিভাগের বিশেষ এক সহকারী। তিনি বাইডেনের গাজা নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। এটাকে ‘গণহত্যা-সক্ষমকারী’ এবং আরব ও মুসলমানদের জন্য অমানবিক বলে আখ্যা দেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মাসের মধ্যে অন্তত ৯ জন মার্কিন কর্মকর্তা গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে পদত্যাগ করেছেন। বাইডেন প্রশাসন যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে। তবে সমালোচকদের দাবি, ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীরবতা ও সমর্থন মানবিক সংকট আরও ঘনীভূত করছে।

বাইডেনের বিকল্প কে

পদত্যাগকারীরা গাজায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন তারা। বাইডেনের ইসরাইল নীতির প্রতিবাদে পদত্যাগ করা অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা অ্যান্ড্রু মিলার, স্টেট ডিপার্টমেন্টের স্টেসি গিলবার্ট, এবং প্রেসিডেন্টের প্রশাসনের লিলি গ্রিনবার্গ কল। 

এখন পর্যন্ত এসব পদত্যাগের ঘটনায় বাইডেন প্রশাসন দৃঢ়ভাবে নিজেদের অবস্থানে অটল রয়েছে। তবে গাজায় চলমান সংঘাত এবং ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক অব্যাহত রয়েছে।

Advertisement

হামাস ইসরাইল সংঘাত মার্কিন কর্মকর্তা পদত্যাগ

Advertisement

আরও পড়ুন

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

স্পেনে ১৪ বছর পর ধর্মঘট, স্থবির জনজীবন

স্পেনে ১৪ বছর পর ধর্মঘট, স্থবির জনজীবন

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান

ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম