Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

দোনেৎস্কে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৪

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১০:৩৩ এএম

দোনেৎস্কে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৪

ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের পূর্বঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের কস্টিয়ান্তিনিভকা শহরের একটি সুপারমার্কেটে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পেস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর কিয়েভ পোস্টের।

তিনি বলেন, দোনেৎস্ক অঞ্চলে কস্টিয়ান্তিনিভকা শহরের একটি সুপারমার্কেটে রাশিয়ার হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। 

ইউক্রেনের কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আগুন নেভানো হয়েছে বলে পরবর্তীতে জানিয়েছেন ইউক্রেনের  স্বরাষ্ট্রমন্ত্রী।

জেলেনস্কি বলেন, রুশ সন্ত্রাসীরা একটি সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে হামলা করেছে।  ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে।  জরুরি সেবাকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান করছেন।

কস্টিয়ান্তিনিভকা শহর পূর্ব ইউক্রেইনের সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত। দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেন সরকারের কব্জায় থাকা অংশগুলো নিয়মিতই রাশিয়ার গোলা ও বিমান হামলার শিকার হয়।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্তিন এক্সে কস্টিয়ান্তিনিভকা শহরে মৃতের সর্বশেষ সংখ্যা জানাতে গিয়ে বলেছেন, যুদ্ধক্ষেত্রে কোনো পরিস্থিতিতেই বেসামরিক নাগরিকদেরকে হামলা নিশানা করা ঠিক না।

তবে রাশিয়া পূর্ব ইউক্রেনের ওই শহরটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। রাশিয়া বরাবরই যুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করার কথা অস্বীকার করে আসছে।

২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর থেকে ২৯ মাসে রাশিয়া হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে।

Advertisement

ইউক্রেন যুদ্ধ দোনেৎস্ক রাশিয়া হামলা নিহত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম