Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি রকেট হামলায় নিহত শতাধিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১১:৪৩ এএম

গাজায় ইসরাইলি রকেট হামলায় নিহত শতাধিক

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইল-ফিলিস্তিন চলমান সংঘাতের মধ্যেই ফের রকেট হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার গাজার একটি স্কুলে এই ভয়াবহ হামলা চালায় ইসরাইল। যেই হামলায় ১০০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে দাবি করছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন।

ইসরাইলের হামলার বিষয়ে গাজার প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘মৃতের সংখ্যা এখন ৯০ থেকে ১০০-এর মধ্যে। আরও বহু মানুষ আহত হয়েছেন। তিনটি ইসরাইলি রকেট ওই স্কুলে আঘাত হানে, যেটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল ছিল।’

রকেট হামলার প্রভাবে স্কুলটিতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে ভবনে আটকা পড়েছেন অনেকে। আটকাপড়াদের উদ্ধার অভিযান কার্যক্রম চলমান রয়েছে। আর এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছে ইসরাইল। তারা বলছে, এ হামলায় আটকাপড়াদের মধ্যে অনেকেই আগুনে পুড়ে গেছেন।

এ বিষয়ে বাসাল আরও বলেন, ‘উদ্ধারকাজে নিয়োজিতরা শহিদদের মৃতদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধার করতে কাজ করছে। সেই সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

এর আগে গত বৃহস্পতিবার ইসরাইলি সামরিক বাহিনী গাজায় দুটি স্কুলে হামলা চালায়, যেখানে কমপক্ষে ১৮ জন নিহত হন। ইসরাইলি সামরিক বাহিনী সে সময় হামলা সম্পর্কে বলেছিল যে তারা হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।

আর শনিবার গাজা শহরের আল-সাহাবা এলাকায় আল-তাবাঈন স্কুলে বিমান হামলার পর, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘তারা হামাস সন্ত্রাসীদের আক্রমণ করেছে, যেটি হামাসের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে রয়েছে।’ সেই সঙ্গে তাদের দাবি, বিমান হামলায় আঘাতপ্রাপ্ত স্কুলের ভেতর থেকে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছিল।

Advertisement

ইসরাইল ফিলিস্তিন হামলা

Advertisement

আরও পড়ুন

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম