Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজ, ৯ আরোহীর সবাই নিহত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১১:৩১ এএম

থাইল্যান্ডে বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজ, ৯ আরোহীর সবাই নিহত

ছবি সংগৃহীত

Advertisement

বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে একটি ছোট আকৃতির যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, দুপুরে ব্যাংকক বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বার্তাসংস্থা সিএনএন বলছে, ওই উড়োজাহাজে দুই পাইলট, পাঁচ চীনা এবং দুই থাই যাত্রীসহ ৯ আরোহী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি যাচ্ছিল রাজধানী ব্যাংকক থেকে ২৭৫ কিলোমিটার দূরের উপকূলীয় প্রদেশ ট্রাটে।  

ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে উড্ডয়ন করার ১১ মিনিট পর এটির সঙ্গে রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

বিমানবন্দর থেকে ৪০ কিলোমিটার দূরের চাচোয়েংসাও প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি আছড়ে পড়ে। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি। প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর ভঙ্গুর অবস্থায় কঠিন এবং দুর্গম জলাভূমিতে বিমানটি খুঁজে পায় উদ্ধারকারীরা।
 

Advertisement

উড়োজাহাজ বিধ্বস্ত বিমান চলাচল ব্যাংকক

Advertisement

আরও পড়ুন

ইরানকে সহায়তার অভিযোগ গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে

সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম