Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নাসরুল্লাহ হত্যাকাণ্ড

বিশ্বের কাপুরুষ নেতারা নীরব রয়েছে: নিকোলাস মাদুরো

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

বিশ্বের কাপুরুষ নেতারা নীরব রয়েছে: নিকোলাস মাদুরো

Advertisement

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্বে থাকা সাইয়েদ হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডে বিশ্বনেতাদের নীরবতার সমালোচনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।  শনিবার লা গুয়েরা শহরে এক সমাবেশে এ নিয়ে কথা বলেন তিনি। 

মাদুরো বলেন, প্রতিরোধ আন্দোলনের নেতা হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বিশ্বের কাপুরুষ নেতারা নীরব রয়েছে। তবে বিদ্রোহী ও বিপ্লবী জনগণকে কেউ থামাতে পারবে না।

গাজা ও লেবাননের জনগণের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, এসব অঞ্চলের মানুষ ইসরায়েলি শাসকগোষ্ঠীর গণহত্যা ও সন্ত্রাসী হামলার শিকার। ইসরাইলের সরকার এমন একজন ব্যক্তির দ্বারা পরিচালিত, যিনি আমাদের কেবল হিটলারের কথা মনে করিয়ে দেন। 

মুসলিম, আরব এবং বিশ্বের অন্যান্য দেশের জনগণকে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর উপস্থিতির কথা উল্লেখ করে মাদুরো বলেন, এই হামলার আদেশ নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে জারি করা হয়েছে।

শুক্রবার রাতভর লেবাননের রাজধানী বৈরুতসহ কমপক্ষে ১৪০টি লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালায় ইসরাইল। সেখানে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সেন্টারে হামলা চালিয়ে নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করে ইসরাইলি বাহিনী। তেলআবিবের ‘চিরশত্রু ’ বলে বিবেচিত নাসরুল্লাহ গত ৩২ বছর ধরে সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

Advertisement

নাসরুল্লাহ হত্যাকাণ্ড নিকোলাস মাদুরো

Advertisement

আরও পড়ুন

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হ্যাকিংয়ের শিকার

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হ্যাকিংয়ের শিকার

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু, এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?

ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু,  এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম