Logo
Logo
×

Advertisement

অন্যান্য

বিশ্বের সবচেয়ে ছোট ১০ দেশ, কোনটার আয়তন কত?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পিএম

বিশ্বের সবচেয়ে ছোট ১০ দেশ, কোনটার আয়তন কত?

Advertisement

আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট ১০টি দেশ হলো- ভ্যাটিকান সিটি, মোনাকো, নাউরু, টুভালু, সান মারিনো, লিচেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মালদ্বীপ ও মাল্টা। ফোর্বস ইন্ডিয়া আয়তনে ছোট দেশগুলো নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।

১. ভ্যাটিকান সিটি

ফোর্বসের তালিকায় প্রথম স্থানে রয়েছে ০.৪৪ বর্গকিলোমিটার অর্থাৎ ১১০ একর আয়তনের দেশ ভ্যাটিকান সিটি। 

২. মোনাকো

দ্বিতীয় ছোট দেশ মোনাকো। এর আয়তন ১ দশমিক ৯৫ বর্গকিলোমিটার।

৩. নাউরু

ছোট দেশের তালিকায় তৃতীয় নাউরু। দেশটির আয়তন ২১ বর্গকিলোমিটার।

৪. টুভালু

২৬ বর্গকিলোমিটার আয়তনের দেশ টুভালুর অবস্থান চতুর্থ।

৫. সান মারিনো

বিশ্বের সবচেয়ে ছোট দেশের তালিকায় পঞ্চমে সান মারিনো, যার আয়তন ৬১ বর্গকিলোমিটার।

৬. লিচেনস্টাইন

লিচেনস্টাইনের আয়তন ১৬০ বর্গকিলোমিটার। এটি ফোর্বস প্রকাশিত তালিকায় ষষ্ঠ ছোট দেশ।

৭. মার্শাল দ্বীপপুঞ্জ

সপ্তমে মার্শাল দ্বীপপুঞ্জ। দেশটির আয়তন ১৮১ বর্গকিলোমিটার।

৮. সেন্ট কিটস অ্যান্ড নেভিস

২৬১ বর্গকিলোমিটার আয়তনের দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এটি বিশ্বের ছোট দেশগুলোর মধ্যে অষ্টম।

৯. মালদ্বীপ

আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট ১০ দেশের মধ্যে একটি হলো মালদ্বীপ; যার অবস্থান এ তালিকার নবমে। দেশটির আয়তন ২৯৮ বর্গকিলোমিটার।

১০. মাল্টা

বিশ্বের সবচেয়ে ছোট ১০ দেশের মধ্যে দশম অবস্থানে মাল্টা। এ দেশের আয়তন ৩১৬ বর্গকিলোমিটার।


Advertisement

বিশ্ব দেশ

Advertisement

আরও পড়ুন

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম