Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সংহতির বিবৃতি না দিয়ে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিন: তাকি উসমানি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পিএম

সংহতির বিবৃতি না দিয়ে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিন: তাকি উসমানি

মুফতি তাকি উসমানি

Advertisement

গাজা যুদ্ধের এক বছর পূর্তি ছিল সোমবার ৭ অক্টোবর। মাঝের সময়টাতে ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আর এই সময়ে ফিলিস্তিনের প্রতি কেবল সংহতির বিবৃতিই দিয়ে দায় সেরেছে বেশিরভাগ দেশ। কার্যকর কোনো পদক্ষেপ নেননি মুসলিম শাসকরা। যা নিয়ে এবার প্রত্যেক মুসলামকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামী পণ্ডিত মুফতি তাকি উসমানি।

সোমবার করাচিতে জাতীয় প্যালেস্টাইন সম্মেলনে ফিলিস্তিনিদের নিয়ে তার চিন্তার কথা তুলে ধরে বলেন, ‘মুসলিম শাসকরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে। অথচ পুরো জাতি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়েছে। কারণ ফিলিস্তিনিদের যে কোনো স্তরে সাহায্য করার দায়িত্ব প্রত্যেক মুসলমানের ওপরই বর্তায়।’

ফিলিস্তিনিদের প্রতি কেবল সংহতি না জানিয়ে জরুরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলেও মনে করেন এই ইসলামিক চিন্তাবিদ। তার মতে, ‘ইসরাইলকে নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসতার উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রকৃত দায়িত্ব ইসলামী শাসকদের উপর বর্তায়। শুধু সংহতির বিবৃতি না দিয়ে তাদের উচিত বাস্তবিকভাবে জরুরী পদক্ষেপ গ্রহণ করা।’

তিনি আরো বলেন, ‘ইসরাইল হামাসকে শেষ করতে এসেছিল, কিন্তু এখন বিশ্বের সামনে বিব্রতকর অবস্থায় পড়েছে তারা।’ ফিলিস্তিন পরিস্থিতির পরিবর্তন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Advertisement

ইসরাইল ফিলিস্তিন মুফতি তাকি উসমানি

Advertisement

আরও পড়ুন

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

ভুল হিসাবে খাদের কিনারে যুক্তরাষ্ট্র: বাঘের গালিবাফ

ভুল হিসাবে খাদের কিনারে যুক্তরাষ্ট্র: বাঘের গালিবাফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম