Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে কয়লা খনিতে হামলা, ইরানের তীব্র নিন্দা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১১:১৯ এএম

পাকিস্তানে কয়লা খনিতে হামলা, ইরানের তীব্র নিন্দা

Advertisement

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি একটি কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে নিন্দা জানায় তেহরান। তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের এই ভয়ঙ্কর ঘটনাকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সব দেশের সহযোগিতা প্রয়োজন। 

ইরানি মুখপাত্র হামলার শিকার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।  একইসঙ্গে ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

জারি করা বিবৃতিতে আরো বলা হয়, ইসমাইল বাঘাই মহান আল্লাহর কাছে নিহতদের জন্য ক্ষমা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

পাকিস্তানি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সশস্ত্র হামলাকারীরা দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে একটি ছোট ব্যক্তিগত কয়লা খনিতে ২০ জন খনি শ্রমিককে হত্যা এবং আরও সাতজনকে আহত করেছে।

শহরের এক পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানোর খনিগুলোতে ভারি অস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।

ওই কর্মকর্তা আরও জানান, জুনাইদ কয়লা কোম্পানির খনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা।

Advertisement

বন্দুকধারীদের হামলা ইরান পাকিস্তান কয়লা খনি

Advertisement

আরও পড়ুন

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

এনভিডিয়ার নতুন অন্তর্বর্তী সিইও, কে এই কোলেট ক্রেস

এনভিডিয়ার নতুন অন্তর্বর্তী সিইও, কে এই কোলেট ক্রেস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম