Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কুকুর নিয়ে ঝগড়া, বয়স্ক দম্পতিকে থাপ্পড় দুই নারীর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পিএম

কুকুর নিয়ে ঝগড়া, বয়স্ক দম্পতিকে থাপ্পড় দুই নারীর

Advertisement

হাইড পার্ক সোসাইটিতে কুকুর নিয়ে ঘুরে বেড়ানো নিয়ে ঝগড়া জেরে এক বয়স্ক দম্পতির ওপর আক্রমণ করেছেন দুই নারী।এ সময় তাদেরকে থাপ্পড়ও মারেন দুই নারী। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের পরিকল্পিত শহর খ্যাত নয়ডাতে এ ঘটনা ঘটে। 

নয়ডার সেক্টর ৭৮-এ অবস্থিত হাইড পার্কের ওই ঘটনা এখন সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত দুই নারী ভুক্তভোগী বয়স্ক দম্পতির সঙ্গে তর্কে লিপ্ত হচ্ছেন এবং অন্যান্য বাসিন্দারা এগিয়ে এসে তাদের থামানোর চেষ্টা করছেন। 

ভিডিওতে এক বাসিন্দাকে এই বলে মন্তব্য করতে শোনা যায় যে, পোষ্য কুকুরটিকে নাকি শিকল ছাড়া হাঁটানো হচ্ছিল।

এদিকে ভিডিওটি এমন সময়ে ভাইরাল হয়েছে, যখন দিল্লি হাইকোর্টে পথকুকুর এবং বানরদের ক্রমবর্ধমান আক্রমণের সমস্যা নিয়ে একটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। মামলাটি বিশেষভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর আক্রমণ এবং ঝুঁকির বিষয়ে আদালতে তোলা হয়।

গত মাসে দিল্লি হাইকোর্ট এমন একটি ঘটনায় ২.৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। যেখানে ২০০৮ সালে তিলক নগরে পাঁচ মাস বয়সি একটি শিশুকে একটি পথকুকুর আক্রমণ করেছিল এবং এই ঘটনায় শিশুটি মারা যায়।

এছাড়া গত মে মাসে নয়ডার আরেকটি হাউজিং সোসাইটিতে একটি ভবনের লিফটে একটি কুকুর একটি মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ার ঘটনাও ঘটেছিল। সূত্র: এনডিটিভি

Advertisement

কুকুর ঝগড়া বয়স্ক দম্পতি থাপ্পড় নয়ডা উত্তর প্রদেশ

Advertisement

আরও পড়ুন

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক

উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম