Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আবারও শ্রীলংকার প্রধানমন্ত্রী হলেন হরিনি আমারাসুরিয়া

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:৩৪ এএম

আবারও শ্রীলংকার প্রধানমন্ত্রী হলেন হরিনি আমারাসুরিয়া

Advertisement

শ্রীলংকার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন।

সোমবার তিনি তাকে এ পদে নিয়োগ দেন। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে সামাজিক-নৃতত্ত্বে ডক্টরেট করা হরিণী শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ও সামলাবেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন প্রবীণ আইনপ্রণেতা বিজিতা হেরাথ। আর দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠাতে গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয় নিজের কাছে ধরে রেখেছেন অনূঢ়া। আজ মঙ্গলবার আইনপ্রণেতারা পার্লামেন্টের স্পিকার নির্বাচন করবেন।

বৃহস্পতিবার শ্রীলংকায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে ১৫৯টি পেয়েছে অনূঢ়ার ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোট। যা দেশটির ইতিহাসে কোনো জোট বা দলের জন্য সবচেয়ে বড় জয়। আগাম নির্বাচনে এনপিপি জোট ৭০ লাখ অর্থাৎ ৬২ শতাংশ ভোট পেয়েছে। এর আগে সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনূঢ়া ৪২ শতাংশ ভোট পেয়েছিলেন। তখন পার্লামেন্টে এনপিপির আসন ছিল মাত্র তিনটি। পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে তিনি আগাম এ নির্বাচন দেন।

Advertisement

শ্রীলংকা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নির্বাচন

Advertisement

আরও পড়ুন

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম