Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় অনাহারে মৃত্যুর ঝুঁকিতে ৬০ রোগী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

গাজায় অনাহারে মৃত্যুর ঝুঁকিতে ৬০ রোগী

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় মানবিক বিপর্যয় দেগাজার ইন্দোনেশীয় হাসপাতালে ৬০ জন আহত রোগী খাবার এবং পানির অভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন, জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হয়ে উঠেছে। যেখানে আহত রোগীদের মৌলিক চাহিদা পূরণের অভাব রয়েছে। 

এই রোগীরা ইসরাইলি অবরোধের কারণে আরও বেশি কষ্টে আছেন। ফলে তাদের চিকিৎসা ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। 

এছাড়াও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অঞ্চলে ২৮ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং অ্যাম্বুলেন্স বা উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছে না।

Advertisement

গাজা অনাহার মৃত্যুর ঝুঁকি

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম