Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ঘর খুলে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:১৮ পিএম

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ঘর খুলে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি

Advertisement

লস অ্যাঞ্জেলেসে চলমান বিধ্বংসী দাবানলের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি তার ঘের খুলে দিয়েছেন। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেস এলাকা থেকে সরে যাওয়া বন্ধুদের জন্য তার বাড়িটি খোলা রেখেছেন। এ বিপর্যয়ে সবাইকে মানবিক হওয়ার আহ্বানও জানিয়েছেন ৪৯ বছর বয়সি জোলি।

পিপল ম্যাগাজিন এক খবরে জানিয়েছে, যারা বাড়ি হারিয়েছেন তাদের জন্য অ্যাঞ্জেলিনা খুবই দুঃখিত হয়েছেন। দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে অনেকে নিঃস্ব হয়েছেন।  এই সময়ে সবার পাশে থাকতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

৭ জানুয়ারি প্যাসিফিক পালিসেডস থেকে শুরু হওয়া দাবানল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। রিপোর্ট বলছে, ১০ হাজারেরও বেশি স্থাপনা ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত।  ৮০ হাজারেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছেন। তাদের মধ্যে আছেন লেইটন মিস্টার, প্যারিস হিলটন, জেমস উডস, অ্যাডাম ব্রডি, ম্যান্ডি মুর, আন্না ফ্যারিস, রিকি লেকের মতো সেলিব্রিটি।

কর্তৃপক্ষ দাবি করেছে, ১০ জানুয়ারি পর্যন্ত দাবানলের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে। এই দাবানল লস অ্যাঞ্জেলসের ইতিহাসের অন্যতম বিধ্বংসী দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে।

এমন সময়ে অ্যাঞ্জেলিনা জোলির এই মহানুভবতা সবাইকে মুগ্ধ করেছে। এছাড়াও জানা গেছে, অনেক সেলিব্রিটিই ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। সে তালিকায় আছেন হ্যালি বেরি, শ্যারন স্টোনরা। তারা আর্থিক সহায়তা নিয়ে সক্রিয় হয়েছেন। জেমি লি কার্টিস এবং তার পরিবার ক্ষতিগ্রস্তদের জন্য ১ মিলিয়ন ডলার দান করতে প্রতিশ্রুতি দিয়েছেন।

Advertisement

লস অ্যাঞ্জেলেস দাবানল অ্যাঞ্জেলিনা জোলি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম