Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী

Advertisement

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।

গত ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না।

গতকাল প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। এদিন ছাত্ররা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটোকোমান্ডা জংশন অবরোধ করেন। এতে করে রাজধানী শহর অচল হয়ে পড়ে।

নভেম্বরে আন্দোলনে নামার পর শিক্ষার্থীদের ওপর প্রতিদিনই হামলার ঘটনা ঘটতে থাকে। কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বাড়তে থাকে এবং একটা সময় ১০০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়ে। একে একে এই আন্দোলনে সমর্থন জানাতে থাকেন বিচার বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

গতকাল শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে এতে সহযোগিতার জন্য এগিয়ে আসেন কৃষকরা। তারা বিশাল বিশাল ট্রাক্টর নিয়ে সেখানে হাজির হন।

Advertisement

সার্বিয়া পদত্যাগ

Advertisement

আরও পড়ুন

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে হাজারো ভারতীয়

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে হাজারো ভারতীয়

বিশ্বব্যাপী কমছে জন্মহার, আধুনিক চিকিৎসাও কাজে আসছে না কেন?

বিশ্বব্যাপী কমছে জন্মহার, আধুনিক চিকিৎসাও কাজে আসছে না কেন?

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম