Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জিম্মিদের মুক্তি স্থগিত হামাসের, যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ এএম

জিম্মিদের মুক্তি স্থগিত হামাসের, যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

Advertisement

যদি ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে হামাসের হাতে আটক সব জিম্মি মুক্তি না পায়, তবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১০ ফেব্রুয়ারি) হামাসকে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর জেরুজালেম পোস্টের।

ট্রাম্প বলেন, যদি সব ইসরাইলি জিম্মি শনিবার দুপুর ১২টার মধ্যে মুক্তি না পায়, তবে আমি বলব যুদ্ধবিরতি বাতিল করা উচিত। সবকিছু ধ্বংস হয়ে যাক, তবুও ইসরাইলের উচিত এটি অগ্রাহ্য করা। তবে এটি ইসরাইলের সিদ্ধান্ত।

তিনি বলেন, এটি বাতিল করা উচিত এবং সব কিছু অস্বীকার করা উচিত।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন হামাস সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি জিম্মি মুক্তি স্থগিত করেছে কারণ ইসরাইল চুক্তি ভঙ্গ করেছে।

এই ঘোষণার পর, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার সকালে বসবে।

হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, গত তিন সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরাইলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা।

এদিকে, হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। 

তিনি জানান, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন। 

আরেকটি বিবৃতিতে হামাস বলেছে, জিম্মিদের মুক্তির জন্য এগিয়ে যাওয়ার ‘দরজা খোলা আছে’। এ পর্যন্ত মুক্তি পাওয়া জিম্মিদের বিনিময়ে ইসরাইল শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। 

এর আগে এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, তিনি গাজা ‘কিনে নিতে ও এর মালিকানা পাওয়ার অঙ্গীকার’ করেছেন। 

Advertisement

হামাস ট্রাম্প মার্কিন জিম্মি

Advertisement

আরও পড়ুন

ল্যান্ডফোনের যুগে ফিরে গেছে রাশিয়া

ল্যান্ডফোনের যুগে ফিরে গেছে রাশিয়া

ইমরানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান

ইমরানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান

ইয়েমেনে ত্রাণ পাচ্ছে না ৮ লাখ মানুষ

ইয়েমেনে ত্রাণ পাচ্ছে না ৮ লাখ মানুষ

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম