Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল ৫১ জনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১ এএম

গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল ৫১ জনের

ছবি: সংগৃহীত

Advertisement

গুয়াতেমালায় একটি যাত্রীবাহী বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। মধ্য-আমেরিকার দেশটির একটি হাইওয়ে ব্রিজ থেকে বাসটি খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।

মঙ্গলবার এক ভিডিও প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। নিহতদের মাঝে উদ্ধার করা হয়েছে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারীর লাশ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরা বলছে, গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে বাসটি ডুবে যায়। সেখানেই অন্তত ৫১ জন মারা গেছেন। অন্যরা আহত হয়েছেন বলে গুয়াতেমালার কর্মকর্তারা জানিয়েছেন।

শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো বলেছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী এবং তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।

বাসটি সোমবার গুয়াতেমালার রাজধানীতে আসার এবং বাইরে যাওয়ার একটি ব্যস্ত রুটে চলছিল। তবে এটি পুয়েন্তে বেলিস থেকে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করেছেন।

Advertisement

গুয়াতেমালা নিহত সড়ক দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম