Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাশিয়াকে জি-৭ জোটে ফিরিয়ে আনতে চান ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০১ এএম

রাশিয়াকে জি-৭ জোটে ফিরিয়ে আনতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়াকে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি-৭-এ ফিরিয়ে আনতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। খবর রয়টার্সের।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগ পর্যন্ত শিল্পোন্নত দেশগুলোর এই জোটের সদস্য ছিল রাশিয়া। তখন জোটটি জি-৮ নামে পরিচিত ছিল। ক্রিমিয়া দখলের পর মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা হয়।

ট্রাম্প হোয়াইট হাউসে নতুন করে শুল্ক ঘোষণার সময় বলেন, ‘আমি তাদের (রাশিয়া) ফিরিয়ে আনতে চাই। আমার মনে হয় তাদের বাদ দেওয়া ভুল ছিল। দেখুন, বিষয়টি আসলে রাশিয়াকে পছন্দ করা বা না করার নয়। এটি ছিল জি-৮।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছিলাম- 'তোমরা কী করছ? তোমরা সবাই কেবল রাশিয়ার কথা বলছ। তাদের আলোচনার টেবিলে বসা উচিত। আমার মনে হয় পুতিন ফিরে আসতে পছন্দ করবেন।’

 ট্রাম্পের এই মন্তব্যের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। কানাডা এই বছর জি-৭ জোটের সভাপতির দায়িত্ব পালন করছে।

Advertisement

জি৭ রাশিয়া ডোনাল্ড ট্রাম্প

Advertisement

আরও পড়ুন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম