Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মণিপুরে ২ সহকর্মীকে হত্যা করে পুলিশ সদস্যের আত্মহত্যা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ এএম

মণিপুরে ২ সহকর্মীকে হত্যা করে পুলিশ সদস্যের আত্মহত্যা

Advertisement

ভারতের মণিপুর রাজ্যে দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক সদস্য। এছাড়া তার গুলিতে আরও আটজন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। তিনি নিজের সরকারি অস্ত্র ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটান। এরপর নিজের শরীরেও গুলি করেন। 

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সহকর্মীদের গুলি করে আত্মহত্যা করেন ওই পুলিশ সদস্য। তার নাম হাবিলদার সঞ্জয় কুমার।

অপর সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাত ৮টার দিকে মণিপুরের রাজধানী ইম্ফালের লাম্ফেলের পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলি করা পুলিশ সদস্য সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের ১২০নং ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি এক কনস্টেবল ও সাব-ইন্সপেক্টরকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

এ ঘটনার পরপর সেখানে ছুটে যান উচ্চপদস্থ কর্মকর্তারা। আহতদের ইম্ফালের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস (আরআইএমএস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

Advertisement

মণিপুর

Advertisement

আরও পড়ুন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম