Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এফ৩৫ বিমানের নতুন চালান পেল ইসরাইল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:০৯ এএম

এফ৩৫ বিমানের নতুন চালান পেল ইসরাইল

ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিন থেকে কেনা তিনটি এফ-৩৫ বিমান নেভাটিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে ঘোষণা দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ফলে ইসরাইলের কেনা ৫০টি এফ-৩৫ বিমানের মধ্যে ৪২টিই এখন তেল আবিবে।

এক প্রতিবেদনে রোববার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তিনটি বিমান আসলে গত সপ্তাহে এসে পৌঁছেছে। কিন্তু ইসরাইলের  ২৫টি এফ-৩৫ বিমান থেকে ৫০টি এফ-৩৫ বিমানে উন্নীত করার জন্য দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে রোববার এই ঘোষণা দেওয়া হলো। 

জেরুজালেম পোস্ট জানতে পেরেছে যে আরও দুই মাসের মধ্যে আরও তিনটি বিমান সরবরাহ করা হবে। বাকি তিনটি ২০২৫ সালের শেষের দিকে এবং শেষ দুটি ২০২৬ সালে সরবরাহ করা হবে।

২০২৩ সালে, ইসরাইল, মার্কিন সরকার এবং লকহিড মার্টিন ২৫টি অতিরিক্ত এফ-৩৫ বিমানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। আর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই প্রক্রিয়ার অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়।

জেরুজালেম পোস্ট বলছে, এফ৩৫-এর প্রথম-তৃতীয় স্কোয়াড্রন সরবরাহ শুরু হবে ২০২৭ সালে।  ইসরাইল ২০১০ সালে এফ২৫ প্রোগ্রামে স্বাক্ষর করে এবং তাদের এফ৩৫ প্রোগ্রামটি ২০১৭ সালে কার্যকর হয়। 

Advertisement

এফ৩৫ বিমান ইসরাইল

Advertisement

আরও পড়ুন

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম