Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইতালীয় উপকূলে নৌকাডুবিতে নিহত ৬, নিখোঁজ ৪০

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৬:৫৪ পিএম

ইতালীয় উপকূলে নৌকাডুবিতে নিহত ৬, নিখোঁজ ৪০

Advertisement

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি নৌকাডুবির ঘটনায় ৬ জন অভিবাসনপ্রত্যাশী নিহত ও ৪০ জন নিখোঁজ রয়েছেন। বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতের ঘটনায় ইতালীয় উপকূলরক্ষী বাহিনী এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করেছে ও বুধবার ভোরে জীবিতদের সন্ধানে পুনরায় অনুসন্ধান শুরু করেছে।

বেঁচে যাওয়া ব্যক্তিরা উদ্ধারকারীদের জানিয়েছেন, ৫৬ জন অভিবাসনপ্রত্যাশীদের একটি দল খারাপ আবহাওয়ার কারণে পানিতে পড়ে যান। তিউনিসিয়া থেকে একটি ডিঙ্গি নৌকায় করে রওনা হয়েছিলেন তারা।

পূর্ব ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট পেরিয়ে ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ৪১ হাজার ৫৮৪। তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালে এই সংখ্যাটি ছিল ১২ হাজার ৭৫৮ জন।

পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে সাইপ্রাস ও গ্রিস। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যাওয়া অভিবাসনপ্রত্যাশীরা এই রুটে ইউরোপে পৌঁছাতে চান। তবে, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে অনেকে গ্রিসের দক্ষিণাঞ্চল হয়ে ইতালি পৌঁছানোরও চেষ্টা করেন৷

Advertisement

ইতালি নৌকাডুবি উপকূল অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

Advertisement

আরও পড়ুন

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম