Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তেল আবিবে রকেট হামলার ফুটেজ প্রকাশ করল হামাস

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০১:০৫ পিএম

তেল আবিবে রকেট হামলার ফুটেজ প্রকাশ করল হামাস

ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় নিপীড়িতদের হয়ে ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস)। ইসরাইলে পাল্টা আক্রমণ করছে তারা। যার একটি ভিডিও এবার প্রকাশ করেছে সশস্ত্র সংগঠনটি। হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড বৃহস্পতিবার ইসরাইলি সরকারের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।

হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড এক ঘোষণায় জানিয়েছে, তারা গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুদের অপরাধ ও গণহত্যার প্রতিশোধ হিসেবে M90 ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত তেল আবিব শহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর, ইহুদিবাদী সরকারের গণমাধ্যম জানিয়েছে, তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় জনগণকে নিরাপদে সরে যেতে সাইরেন বেজে উঠেছে।

ইসরাইলি চ্যানেল ১২ টিভির একজন প্রতিবেদক নিশ্চিত করেছেন, খান ইউনিস থেকে তেল আবিবের দিকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তেল আবিবে কাসসাম ব্রিগেডের রকেট হামলার পর শহরটিতে অবস্থতি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসরায়েলি চ্যানেল ১২ টিভি আরও জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ছিন্নভিন্ন অংশ তেল আবিবের দক্ষিণে অবস্থিত রিশন লেতসিয়ন শহরে আঘাত করেছে।

প্রসঙ্গত, সম্প্রতি একতরফাভাবে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসে ইসরাইল। তারা ফিলিস্তিনিদের ওপর হামলা শুরু করে। সাম্প্রতিক হামলায় ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

Advertisement

গাজা ইসরাইল হামাস

Advertisement

আরও পড়ুন

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম