Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৪ ফিলিস্তিনির

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:৫০ এএম

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৪ ফিলিস্তিনির

ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

রোববার (২৩ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় শনিবার ভোর থেকে সারা দিনের ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন।  তাদের মধ্যে, গাজা শহরের তুফায় ৯ জন, জেইতুন পাড়ায় দুজন, নেটজারিম করিডোরের কাছে আল-মোঘরাকায় দুজন, বেইত লাহিয়ায় ছয়জন, দেইর এল-বালাহতে একজন ও খান ইউনিসে দুজন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে কমপক্ষে ৪৯ হাজার ৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও ১ লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা আপডেট করে বলেছে, অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলি গণমাধ্যম অনুসারে, গত শুক্রবার থেকে ইসরাইল বিমান বাহিনী গাজা, লেবানন এবং সিরিয়ায় ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে বলে জানিয়েছে আইডিএফ।

এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরাইল। শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরাইলের বিমান হামলা ও গোলাবর্ষণে দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

Advertisement

গাজা ইসরাইলি হামলা ফিলিস্তিনি

Advertisement

আরও পড়ুন

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম