Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদধসে নিহত বেড়ে ৬৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:২৭ এএম

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদধসে নিহত বেড়ে ৬৬

Advertisement

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদধসে নিহত বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড় আছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

সেখানকার জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ বলেছেন, ১৫৫ জনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদধসের সময় জেট সেট নামের নাইট ক্লাবটির ভেতর প্রায় ৩০০ জন ছিলেন। এটি রাজধানী সান্তো ডোমিঙ্গোতে অবস্থিত। ছাদধসে পড়ার সময় সেখানে কনসার্ট চলছিল। যারা এখনো নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

যারা ওই সময়টায় ক্লাবটিতে ছিলেন তাদের পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে চলে আসেন। তারা তাদের পরিবারের সদস্যদের ছবি নিয়ে তাদের খোঁজ করতে থাকেন। সেখানে অন্তত ২২টি ইনস্টিটিউটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।  

নাইটক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি।

ড্রোন থেকে নেওয়া ফুটেজে দেখা গেছে, ক্লাবটির ছাদের মাঝের অংশ ধসে গর্ত তৈরি হয়েছে। সেখানেই মূলত সবাই ছিলেন। 

একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যান্ড দল গান পরিবেশন করছে। ওই সময় স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এরপর মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। ওই সময় মানুষের গোঙানি ও আত্মচিৎকার শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর ভিডিওটি কালো হয়ে যায়।

Advertisement

ক্যারিবিয়ান ছাদ

Advertisement

আরও পড়ুন

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের মিসাইলের পাল্লার ওপর থেকে সব বিধিনিষেধ উঠে গেছে: আইআরজিসি

ইরানের মিসাইলের পাল্লার ওপর থেকে সব বিধিনিষেধ উঠে গেছে: আইআরজিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম