Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে হনুমান জয়ন্তীতে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ, নতুন বিতর্কের ঝড়

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:৫৭ এএম

ভারতে হনুমান জয়ন্তীতে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ, নতুন বিতর্কের ঝড়

প্রতীকী ছবি।

Advertisement

হনুমান জয়ন্তী যাত্রার দিন নামাজের সময় সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য মসজিদ ব্যবস্থাপনাকে নোটিশ জারি করে বিতর্কের মুখে পড়েছে প্রশাসন। তবে নতুন মোড় নিয়েছে এই বিতর্ক। পুলিশের দাবি, নোটিশের বিষয়বস্তু ‘ভুলভাবে’ লেখা হয়েছে।  

এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিয়াসাত ডেইলি জানিয়েছে, হায়দ্রাবাদ ইনস্টিটিউট অব এক্সিলেন্স গান্ধীনগর পুলিশ সেকেন্দ্রাবাদের ম্যারিয়ট হোটেল লেনের একটি মসজিদের ব্যবস্থাপনাকে একটি নোটিশ জারি করেছে।

গান্ধীনগর থানার এসএইচও স্বাক্ষরিত নোটিশে আগামী শনিবার (১২ এপ্রিল) মসজিদের সামনে থেকে হনুমান জয়ন্তী যাত্রাকালীন সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য ব্যবস্থাপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশনা মেনে না চললে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

নোটিশের কপিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করার পর শীঘ্রই এটি ভাইরাল হয়ে যায় এবং কয়েকজন ব্যক্তি গান্ধীনগর থানার এসএইচও ডি রাজুর সঙ্গে যোগাযোগ করেন।  রাজু নোটিশের বিষয়টি স্বীকার করলেও তিনি স্পষ্ট করে বলেন, কোনও সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য পুলিশের ছিল না।

এসএইচও স্পষ্ট করে বলেন, ‘এটি কমিটির কাছে পুলিশের সঙ্গে সহযোগিতার অনুরোধ ছিল। বিষয়বস্তুটি ভুল ও খারাপভাবে লেখা হয়েছিল। ‘

Advertisement

হনুমান জয়ন্তী মসজিদে লাউডস্পিকার

Advertisement

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

ফ্রান্সে সহিংস বিক্ষোভের মধ্যেই কেন উপসাগরীয় সফরে ম্যাক্রোঁ?

ফ্রান্সে সহিংস বিক্ষোভের মধ্যেই কেন উপসাগরীয় সফরে ম্যাক্রোঁ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম