Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০২:০২ পিএম

ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার প্রাক্কালে এমন মন্তব্য করেছেন ট্রাম্প।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। 

যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করার কয়েক ঘন্টা আগে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন,  ‘আমি চাই ইরান একটি চমৎকার, মহান, সুখী দেশ হোক।  তাই তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।

এদিকে, মার্কিন ও ইরানি প্রতিনিধিদল আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় নতুন কোনও চুক্তি হতে পারে বলে আশা করছে সৌদি আরব।

সূত্রের মতে, সৌদি আরব আশা করছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার যেকোনো নতুন চুক্তি ‘তেহরানকে নিয়ন্ত্রণে রাখবে’-এমনকি পূর্ববর্তী পারমাণবিক চুক্তির চেয়েও বেশি। 

সৌদি আরবের এই প্রত্যাশা এমন সময়ে সামনে এলো যখন মার্কিন ও ইরানি প্রতিনিধিদল আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন। 

এটি পূর্ববর্তী জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান (জেসিপিওএ) এর শর্তাবলী থেকেও গুরুতর পদক্ষেপ হবে। পূর্ববর্তী এই চুক্তি ইরানের পারমাণবিক স্থাপনা এবং উৎপাদন সীমিত করেছিল।

জেসিপিওএ চুক্তি ২০১৫ সালে সম্পন্ন হয়।  ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে এটি বাতিল করেন।

Advertisement

ইরান পারমাণবিক অস্ত্র ডোনাল্ড ট্রাম্প

Advertisement

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

ফ্রান্সে সহিংস বিক্ষোভের মধ্যেই কেন উপসাগরীয় সফরে ম্যাক্রোঁ?

ফ্রান্সে সহিংস বিক্ষোভের মধ্যেই কেন উপসাগরীয় সফরে ম্যাক্রোঁ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম