Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:২৮ পিএম

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এবার ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার হুতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরাইলজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে। ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরাইলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরাইলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে তাদের প্রতিবেদনে দাবি করেছেন। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরাইলে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয়েছে এএফপির প্রতিবেদনে।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী রোববার ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কি না, সেই বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে।

ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরাইলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের মধ্যাঞ্চল, জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে।

গত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি দখলদার বাহিনী। গাজায় ইসরাইলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরাইলে ২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৫০ হাজার ৯৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪৫ জন আহত হয়েছে।

Advertisement

ইসরাইল ফিলিস্তিন হুতি

Advertisement

আরও পড়ুন

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম