Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আলোচনায় ‘দায়িত্বশীল’ এবং ‘ইতিবাচক’ হামাস

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:০১ পিএম

যুদ্ধবিরতির আলোচনায় ‘দায়িত্বশীল’ এবং ‘ইতিবাচক’ হামাস

ছবি: সংগৃহীত

Advertisement

মিশরের কায়রোতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের  প্রতিনিধিদল গাজায় যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তার জন্য সীমান্ত ক্রসিং খোলার বিষয়ে আলোচনায় যুক্ত রয়েছে। তারা এ আলোচনার প্রতি ‘দায়িত্বশীল’ এবং ‘ইতিবাচক’ বলেও জানিয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিশরীয় গণমাধ্যম আহরাম।

হামাস আরও জানিয়েছে, তারা রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গাজা পুনর্গঠন এবং ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার বিষয়ে আলোচনা করছে।

পাশাপাশি আলোচনায় তাদের  দৃষ্টিভঙ্গিকে ‘দায়িত্বশীল’ এবং ‘ইতিবাচক’ হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে, যতদিন আলোচনা গাজায় যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরাইলের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার উপর ভিত্তি করে ছিল ততদিন তারা যে কোনও নতুন প্রস্তাবের জন্য উন্মুক্ত ছিল।

হামাস আরও বলেছে, ‘ফিলিস্তিনি জনগণ এবং তারা দখলদারদের উদ্দেশ্য এবং অভ্যন্তরীণ রাজনৈতিক খেলা সম্পর্কে ভালোভাবে সচেতন। তাই আমরা আমাদের ন্যায্য দাবিগুলো -যুদ্ধের সম্পূর্ণ অবসান,ইসরাইলি 

বাহিনী প্রত্যাহার, গাজা পুনর্গঠন এবং আমাদের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি, এর মধ্যে প্রধান, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থেকে পিছপা হব না।’

v

Advertisement

যুদ্ধবিরতির আলোচনা হামাস

Advertisement

আরও পড়ুন

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম