Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে উত্তপ্ত আসাম, পুলিশ- বিক্ষোভকারীর সংঘর্ষ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম

ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে উত্তপ্ত আসাম, পুলিশ- বিক্ষোভকারীর সংঘর্ষ

ছবি: সংগৃহীত

Advertisement

আসামের কাছাড় জেলায় ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমাবেশে পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা তাদের পাথর ছুঁড়ে মারে বলে জানিয়েছেন এক সিনিয়র কর্মকর্তা। খবর সিয়াসাত ডেইলির।

এই ধরনের আরও আন্দোলন দমন করার জন্য কাছাড় জেলায় জরুরিভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা- এর ১৬৩ ধারার অধীনে জেলাজুড়ে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। 

সিনিয়র এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, কয়েকশ লোক সম্প্রতি প্রণীত আইনের প্রতিবাদ করার অনুমতি ছাড়াই শিলচর শহরের বেরেঙ্গা এলাকায় রাস্তায় নেমেছে।

তিনি বলেন, ‘প্রায় ৩০০-৪০০ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। আমরা পথ পরিষ্কার করার চেষ্টা করলে তাদের মধ্যে কয়েকজন আমাদের দিকে ঢিল ছুঁড়ে। ভিড় ছত্রভঙ্গ করতে আমাদের হালকা লাঠিচার্জ করতে হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।’

সমাবেশে বিক্ষোভকারীরা আইনটি বাতিলের দাবিতে কালো পতাকা দেখায় এবং বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। 

কাছাড় জেলা প্রশাসন বলেছে, ‘উত্তেজনা বৃদ্ধি এবং ওয়াকফ আইনের বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভ থেকে উদ্ভূত জনসাধারণের জীবনে  জন্য সৃষ্ট হুমকি বিবেচনা করে কর্তৃপক্ষ একটি নিষ্পত্তিমূলক পদক্ষেপ নিয়েছে।’

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, কাছার জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ধারা ১৬৩- এর অধীনে জেলা জুড়ে জরুরি নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করেছেন। পূর্বানুমতি ছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা অস্ত্র বহন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আদেশটি সরকারিভাবে অনুমোদিত না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি যেমন-মানববন্ধন, সমাবেশ, ধর্মঘট, ধর্না এবং বিক্ষোভের আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Advertisement

ওয়াকফ সংশোধনী আইন আসাম

Advertisement

আরও পড়ুন

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ ২ কোটি ২৩ লাখ টাকা

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম