Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ এএম

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

Advertisement

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাদের দাবি, কোটি কোটি ডলারের ফেডারেল তহবিল জব্দ করে প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন।

একটি কমিউনিটি বার্তা ঘোষণায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গার্বার এসব কথা বলেন। 

বিবৃতিতে তিনি বলেন, ‌‘গত সপ্তাহে হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর ফেডারেল সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। যেটি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় ক্ষতি।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে, আমরা তহবিল স্থগিত করার জন্য একটি মামলা দায়ের করেছি, কারণ এটি বেআইনি এবং সরকারের কর্তৃত্বের বাইরে।

হার্ভার্ডের মামলায় উল্লিখিত মার্কিন সরকারি সংস্থাগুলোর মধ্যে রয়েছে শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, বিচার বিভাগ, জ্বালানি বিভাগ এবং জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন।

তিনি বলেন, সরকারের তহবিল হ্রাসের কারণে, গবেষণা ঝুঁকির মধ্যে রয়েছে, যার মধ্যে রয়েছে শিশুদের ক্যান্সার, সংক্রামক রোগের প্রাদুর্ভাব এবং আহত সেনাদের ব্যথা উপশম করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক সপ্তাহেরও বেশি সময় ধরে মুখোমুখি লড়াইয়ে লিপ্ত, হোয়াইট হাউস প্রতিষ্ঠানটির ২.২ বিলিয়ন ডলার অনুদান জব্দ করেছে। বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ক্যাম্পাস বিক্ষোভের ওপর সরকারের দাবি অমান্য করার পরে তহবিল জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় লড়াই চলছে। বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ক্যাম্পাস বিক্ষোভের বিষয়ে সরকারের দাবি অমান্য করার পর হোয়াইট হাউস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২.২ বিলিয়ন ডলারের অনুদান আটকে দিয়েছে। এই নিয়ে শুরু হয়েছে সংঘাত।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দাবি, যাতে যাতে অ্যাকাডেমিক কর্মসূচির ওপর সরকারের নিয়ন্ত্রণের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তার জন্য চাপ সৃষ্টির করার অংশ হিসেবে ওই তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে। এই যুক্তি দেখিয়েই ওই মামলা করা হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, বোস্টনের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, সরকার ইহুদি-বিদ্বেষমূলক উদ্বেগ এবং চিকিৎসা, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং অন্যান্য গবেষণার মধ্যে কোনো যুক্তিসঙ্গত সংযোগ সনাক্ত করতে পারেনি এবং পারেও না।

Advertisement

ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

Advertisement

আরও পড়ুন

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার

দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম