Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ৫ বছরের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ‘সম্ভাবনা নেই’ ইসরাইলের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পিএম

গাজায় ৫ বছরের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ‘সম্ভাবনা নেই’ ইসরাইলের

ফাইল ছবি।

Advertisement

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কোনও সম্ভাবনা ইসরাইলের নেই। সোমবার (২৮ এপ্রিল) এক ইসরাইলি কর্মকর্তা এ কথা বলেছেন। 

হামাস কর্মকর্তার এক বিবৃতি উল্লেখ করে ইসরাইলি ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের  হামাসের সঙ্গে এমন একটি ‘‘হুদনায়’’ সম্মত হওয়ার কোনও সম্ভাবনা নেই- যা কেবল তাদের অস্ত্র সংগ্রহ, পুনরুদ্ধার এবং ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।’

‘হুদনা’ একটি আরবি শব্দ যা যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির মধ্যে দীর্ঘস্থায়ী কৌশলগত শান্তির সময়কালকে বোঝায়। গত কয়েক দশক ধরে গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যে শান্তির সময়কাল বর্ণনা করতে এই শব্দটি ব্যবহৃত হয়ে আসছে।

নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা গত সপ্তাহে এএফপিকে বলেন, ‘হামাস এক ব্যাচে বন্দী বিনিময় এবং পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। ’

সশস্ত্র গোষ্ঠীটি দাবি করে আসছে, একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ২০২৩ সালের ৭ অক্টোবরের মধ্যে শুরু হওয়া যুদ্ধের অবসান, ইসরাইলের হামলা, গাজা থেকে ইসরাইলিদের সম্পূর্ণ প্রত্যাহার, বন্দি বিনিময় এবং উপত্যকায় তাৎক্ষণিকভাবে এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা উচিত।

তবে ইসরাইল কোনো চুক্তিতেই যুদ্ধ শেষ করতে বা  হামাসকে উপত্যকাটির শাসকগোষ্ঠী হিসেবে ক্ষমতায় রাখতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের মতে, এই গোষ্ঠীটি ৭ অক্টোবরের মতো ইসরাইলে আরেকটি আক্রমণ চালানোর জন্য যেকোনো দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ব্যবহার করবে।

পাঁচ বছরের যুদ্ধবিরতির সম্ভাবনা প্রত্যাখ্যানকারী ওই ইসরাইলি কর্মকর্তা আরও বলেন, গাজা থেকে জিম্মিদের মুক্ত করার জন্য কাতার ‘সম্প্রতি আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলেনি।’

Advertisement

গাজা যুদ্ধবিরতি ইসরাইল

Advertisement

আরও পড়ুন

স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার

স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার

ইসরাইলের নির্বাচনে নিজ দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন নেতানিয়াহু

ইসরাইলের নির্বাচনে নিজ দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন নেতানিয়াহু

মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের

মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম