Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের নির্বাচনে নিজ দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন নেতানিয়াহু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

ইসরাইলের নির্বাচনে নিজ দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে ডানপন্থী সরকার গঠন করা জরুরি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরাইলের অস্তিত্বের বিরোধী আরব দলগুলোর সঙ্গে জোট করে সরকার গঠন করা সম্ভব নয়।

মঙ্গলবার পশ্চিম জেরুজালেমে নিজের দল লিকুদের সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নেতানিয়াহু। দেশটির পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর প্রাথমিক ফল প্রকাশের সময় তিনি এ বক্তব্য দেন।

৮৪ শতাংশের বেশি ভোট গণনা শেষে দ্য টাইমস অব ইসরাইল-এর পূর্বাভাসে বলা হয়, নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে পারে। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা হতে পারে ৪৯। ফলে কোনো পক্ষেরই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

নেতানিয়াহু অবশ্য বলেন, নির্বাচনের ‘প্রকৃত ফল’ জানতে আরও এক-দুই দিন অপেক্ষা করতে হবে। তবে তিনি স্বীকার করেন, প্রাথমিক হিসাব অনুযায়ী লিকুদই হতে যাচ্ছে ইসরাইলের সবচেয়ে বড় রাজনৈতিক দল। দেশটির চ্যানেল ১২ ও ১৩-এর পূর্বাভাসে দলটির আসনসংখ্যা ২৭ এবং আইজেনকোটের ইয়াশার পার্টির আসনসংখ্যা ২১ হতে পারে বলে জানানো হয়।

বক্তব্যে ২০২২ সালে বর্তমান মেয়াদে ক্ষমতায় ফেরার পর নিজের সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, তার সরকার মধ্যপ্রাচ্যের চিত্র বদলে দিয়েছে। হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যার পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ার গভীরে নিরাপত্তা বলয় প্রতিষ্ঠা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার কথাও উল্লেখ করেন তিনি। নেতানিয়াহুর দাবি, ইরান এখন আগের যেকোনো সময়ের তুলনায় দুর্বল এবং ইসরাইল আরও শক্তিশালী।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য জোটের সমীকরণ নেতানিয়াহুর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সাবেক ইসরাইলি রাষ্ট্রদূত অ্যালন পিঙ্কাসের মতে, সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে কোনো দলকে অস্বস্তিকর জোট আলোচনায় যেতে হতে পারে। তবে বিরোধী ভোটাররা নেতানিয়াহুর জোটের সঙ্গে সমঝোতা মেনে নিতে চাইবেন না।

আল-জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা মনে করেন, বক্তব্যে নেতানিয়াহু নিজের দলের নির্বাচনী অবস্থানকে সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তার মতে, লিকুদ সবচেয়ে বড় দল হলেও ২০০৯ সালের পর দলটি সবচেয়ে কম আসন পাওয়ার পরিস্থিতিতে রয়েছে—যা আড়াল করার চেষ্টা করেছেন নেতানিয়াহু।

রাজনৈতিক বিশ্লেষক ড্যান পেরির মতে, নির্বাচনের বুথফেরত জরিপ প্রকাশের পর পরিস্থিতিকে নিজের পক্ষে ব্যাখ্যা করতেই বক্তব্য দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, আহ্বান জানালেন জাতীয় সরকার গঠনের

ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, আহ্বান জানালেন জাতীয় সরকার গঠনের

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

ক্ষমতা হারানোর শঙ্কা, ভোট চুরির দাবিতে সরব নেতানিয়াহু

ক্ষমতা হারানোর শঙ্কা, ভোট চুরির দাবিতে সরব নেতানিয়াহু

প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু, আছে যে যদি-কিন্তু...

প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু, আছে যে যদি-কিন্তু...

ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সরকারে যাবেন না আইজেনকোট

ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সরকারে যাবেন না আইজেনকোট

নির্বাচনের পর নতুন সমীকরণ, ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

নির্বাচনের পর নতুন সমীকরণ, ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

আরও পড়ুন

ইসরাইলের নির্বাচনে নিজ দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন নেতানিয়াহু

ইসরাইলের নির্বাচনে নিজ দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন নেতানিয়াহু

মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের

মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, আহ্বান জানালেন জাতীয় সরকার গঠনের

ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, আহ্বান জানালেন জাতীয় সরকার গঠনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম