Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে হামলা চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেছেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:০০ এএম

ইরানের বিরুদ্ধে হামলা চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এমন কোনো পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন যা, ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে চলমান আলোচনাকে হুমকির মুখে ফেলতে পারে।

বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তাসংস্থা সিনহুয়া। 

সংবাদমাধ্যম দ্য হিল বলছে, নেতানিয়াহুকে ইরানে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন কি না প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর দেন, ‘সত্যি বলছি। হ্যাঁ আমি বলেছি।’

ট্রাম্প বলেন, ‘আমি শুধু বলেছি যে, আমি এটা উপযুক্ত মনে করি না। আমরা তাদের সঙ্গে খুব ভালো আলোচনা করছি এবং আমি মনে করি না এটি এখন উপযুক্ত।’

ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, ‘পরিস্থিতি যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে- একটি ফোন কলের মাধ্যমেও সেটি হতে পারে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প বলেন- এখন আমি মনে করি যে, তারা একটি চুক্তি করতে চায়।  যদি চুক্তি করতে পারি, তাহলে অনেক জীবন বাঁচাতে পারব। 

এর আগে গত সপ্তাহে রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফার পারমাণবিক আলোচনার ‘কিছুটা অগ্রগতি হলেও তা চূড়ান্ত নয়’ বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাইদি। 

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যেই সর্বশেষ দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দুদেশের মধ্যে চলমান উত্তেজনা ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে কেন্দ্র করে বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসন ইরানের কাছে সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেছে কিন্তু তেহরান ‘শূন্য সমৃদ্ধকরণ’ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প ইরানের খবর ইসরায়েল

Advertisement

আরও পড়ুন

কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে ১৪ শ্রমিক নিহত

কলম্বিয়ায়  স্বর্ণখনি ধসে ১৪ শ্রমিক নিহত

প্যারিস শিগগিরই একটি মুসলিম নগরীতে পরিণত হবে: ট্রাম্প

প্যারিস শিগগিরই একটি মুসলিম নগরীতে পরিণত হবে: ট্রাম্প

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম