Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে প্রদেশ। সেখানকার আল-আলম সামরিক ঘাঁটিতে তখন চলছে নতুন তরুণ সেনাদের নিয়মিত প্রশিক্ষণ। কেউ দৌড়াচ্ছেন, কেউ আবার ব্যস্ত শারীরিক কসরতে। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে ধেয়ে এল একের পর এক ভয়ংকর ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে আনন্দমুখর প্রশিক্ষণ মাঠটি পরিণত হলো এক শ্মশানে।সোমবার (১৯ অক্টোবর) ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের এই ঝটিকা  হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩ জন সেনা।

শুরুতে খবর মিলেছিল, এই হামলায় মারা গেছেন ১৮ জন আর আহত হয়েছেন ৩০ জনের মতো। কিন্তু ধ্বংসস্তূপ সরাতেই সামনে আসতে থাকে একের পর এক নিথর দেহ। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় প্রশাসন বুকফাটা কান্নার রোল আর রক্তে ভেজা সেই মাঠ থেকে নিশ্চিত করে, মারা গেছেন অন্তত ৫৩ জন। আর আহত হয়েছেন আরও প্রায় দুইশ মানুষ।

ঘটনার পর নড়েচড়ে বসেছে দেশের সরকার। ইয়েমেনের প্রেসিডেন্ট লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, লড়াইয়ে পেরে না উঠে এখন তরুণ ও অবুঝ রিক্রুটদের নিশানা বানাচ্ছে হূথিরা। এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ওদিকে হুথি বিদ্রোহীরাও রাখঢাক না রেখে সানার মুখ থেকে জানিয়েছে, এই হামলার দায় সম্পূর্ণ তাদের। তাদের মুখপাত্র হুঙ্কার ছেড়ে বলেছেন, ইয়েমেনের মাটিতে সৌদি সমর্থিত এমন কোনো সেনাক্যাম্প আর বাকি রাখা হবে না, সেটাই এখন তাদের মূল লক্ষ্য।

এমনিতেই ইয়েমেনের গৃহযুদ্ধ আর হানাহানি যেন থামার নামই নিচ্ছে না। কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি থাকলেও লোহিত সাগর নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হওয়ায় আগুনে যেন ফের ঘি পড়েছে। সরকারি বাহিনী হারানো এলাকা উদ্ধারে ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযান শুরু করায় চারদিকে এখন কেবলই রক্তের হোলি খেলা চলছে। 

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

হামলার শঙ্কায় সৌদির কিংডম সেন্টারের অফিস বন্ধ

হামলার শঙ্কায় সৌদির কিংডম সেন্টারের অফিস বন্ধ

সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

হুথিদের হাতে আটক ১৫৯ ইয়েমেনি সেনার মুক্তি

হুথিদের হাতে আটক ১৫৯ ইয়েমেনি সেনার মুক্তি

ইয়েমেনে হুথিদের হামলায় সৌদি জোটের ৮ সেনা নিহত

ইয়েমেনে হুথিদের হামলায় সৌদি জোটের ৮ সেনা নিহত

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম