Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ‘ইহুদি ইসরাইলি রাষ্ট্র’ প্রতিষ্ঠার ঘোষণা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১০:২৫ পিএম

পশ্চিম তীরে ‘ইহুদি ইসরাইলি রাষ্ট্র’ প্রতিষ্ঠার ঘোষণা

Advertisement

দখলকৃত পশ্চিম তীরে ইহুদি ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ। 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা করব। 

এর আগে বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভ‚মিতে ২২টি নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরাইল সরকার। এর মধ্যে কিছ– তথাকথিত আউটপোস্ট বা সরকারিভাবে অননুমোদিত বসতিকে বৈধতা দেওয়ার কথাও জানানো হয়েছে। 

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বড় বাধা বলে আখ্যায়িত করেছে। 

এদিকে দখলদার ইসরাইলের বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে যেতে পারছেন না সৌদি আরবসহ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী। 

রোববার পশ্চিমতীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিসর এবং জর্ডানের মন্ত্রীদের বৈঠকের কথা ছিল। তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লিগের মহাসচিবেরও থাকার কথা ছিল।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে।

তারা বলেছে, দখলদার ইসরাইল অধিকৃত পশ্চিমতীরের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় মিসর, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীরা তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। 

ইসরাইলের এ সিদ্ধান্তের মাধ্যমে ইসরাইলি সরকারের ঔদ্ধতা ফুটে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে দেশটি।

ইসরাইল শুক্রবার রাতে ঘোষণা দেয়, তারা (আরব পররাষ্ট্রমন্ত্রীদের) সফরে কোনো ধরনের সহযোগিতা করবে না। অধিকৃত পশ্চিম তীরের স্থল ও আকাশপথের নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে থাকায় দেশটির অনুমতি ছাড়া কোনো বিদেশির সেখানে যাওয়া সম্ভব নয়।

Advertisement

ইসরাইল

Advertisement

আরও পড়ুন

কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে ১৪ শ্রমিক নিহত

কলম্বিয়ায়  স্বর্ণখনি ধসে ১৪ শ্রমিক নিহত

প্যারিস শিগগিরই একটি মুসলিম নগরীতে পরিণত হবে: ট্রাম্প

প্যারিস শিগগিরই একটি মুসলিম নগরীতে পরিণত হবে: ট্রাম্প

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম