Logo
Logo
×

Advertisement

যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কানাডা সফর শনিবার থেকে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৯:৩৯ পিএম

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কানাডা সফর শনিবার থেকে

ফাইল ছবি

Advertisement

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দুই দিনের সফরে কানাডায় থাকবেন আগামী শনিবার (১৪ জুন) থেকে। তার এ সফরের কথা বুধবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেন। 

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর বলছে, কিয়ার স্টারমার শনি ও রোববার (১৪-১৫ জুন) দেশটির রাজধানী অটোয়া সফরে থাকবেন। 

দ্বিপক্ষীয় এ সফরের পর কিয়ার স্টারমারের জি-৭ দেশের জোটের শীর্ষ সম্মেলনে অংশে নেওয়ার কথা। কানাডার আলবার্টায় ১৫ থেকে ১৭ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে।


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্টারমার কানাডার প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে বৈঠক করবেন যাতে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও মার্কিন প্রেসিডেন্টকে কিভাবে সামলানো যায় তা নিয়ে আলোচনা হবে। তাদের আলোচনায় নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার বিষয়ও থাকবে।

ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতার আসার পরপরই প্রতিবেশী কানাডাকে নিজেদের ৫১তম অঙ্গরাজ্য করার ঘোষণা দিলে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট শুধু এতেই থেমে থাকেননি কানাডা থেকে ইস্পাত আমদানিতে শুল্ক দ্বিগুণ বাড়িয়ে ৫০ শতাংশ করেছে।

কিয়ার স্টারমারের সফর প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর বলছে, তার এ সফর দুই দেশের দীর্ঘ অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে কানাডার অগ্রগতি ও জনগণের সমৃদ্ধিকে এগিয়ে নেবে। দুই নেতার এ বৈঠক কানাডার আলবার্টায় ১৫ থেকে ১৭ জুন অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনের আলোচনাকে এগিয়ে নেবে।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে লন্ডন সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়টি এখনও অনিশ্চিত বলে মঙ্গলবার আভাস দেন প্রেস সচিব শফিকুল আলম। এ বৈঠক আয়োজনের চেষ্টা চলছে বলে এক প্রশ্নের জবাবে তুলে ধরেন তিনি।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের বিফ্রিংয়ে কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো বৈঠক আছে কি না, তা কবে হচ্ছে এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কিয়ার স্টারমার সম্পর্কে আমরা যেটা জানতে পারছি, তা হলো উনি সম্ভবত কানাডায় আছেন। কানাডায় ভিজিট করছেন। আজকে ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি এসেছিলেন, তিনি জানালেন যে উনি কানাডায় আছেন। তারপরও আমরা এক ধরনের কথাবার্তার মধ্যে আছি– যদি সময় বা সূচি মিলে যায় তাহলে বৈঠকটি হবে। আর যদি সূচি না মেলে, তাহলে এটা নিয়ে কাজ হচ্ছে। আমি এইটুকু বলতে পারি, এই বৈঠক নিয়ে কাজ হচ্ছে।

চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা লন্ডনে পৌঁছেন মঙ্গলবার সকালে। শনিবার ১৪ জুন তার দেশে ফিরে আসার সূচি রয়েছে।

Advertisement

যুক্তরাজ্য কানাডা মার্ক কার্নি

Advertisement

আরও পড়ুন

বিমান ছিনতাইয়ের সেই ঘটনা নিয়ে নতুন তথ্য দিলেন ভারতীয় পাইলট মাচ্ছর

বিমান ছিনতাইয়ের সেই ঘটনা নিয়ে নতুন তথ্য দিলেন ভারতীয় পাইলট মাচ্ছর

রাশিয়ার আতঙ্কে ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড

রাশিয়ার আতঙ্কে ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জেলেনস্কি

ইন্ডিয়া টুডের বিশ্লেষণ জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম