Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া, নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:২৯ পিএম

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া, নিহত ২

Advertisement

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। সম্প্রতি চলমান সহিংসতায় দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত দুজনের।

বুধবার (১১ জুন) বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময়, সহিংসতায় প্রাণ হারায় দুই পুলিশ কর্মকর্তা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, দেশের অর্থনীতির খারাপ অবস্থার জন্য দেশটির জনগণ বর্তমান প্রেসিডেন্টকে দায়ী করছেন। সেই সঙ্গে তার পদত্যাগের দাবি তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা।

মূলত ইভো মোরালেসকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পরই দেশটিতে শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ। পরবর্তী ভোটে তার অংশগ্রহণের সুযোগের দাবিতে রাজপথে নেমে আসেন হাজার হাজার কর্মী-সমর্থক।

এর আগে মঙ্গলবার একই শহরে এক সহিংস সংঘর্ষে কমপক্ষে ১৫ জন ও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার লা পাজ এবং মোরালেসের রাজনৈতিক শক্ত ঘাঁটি কোচাবাম্বার মধ্যে সংযোগকারী সড়কের অন্যান্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোরালেসের সর্মথকরা। 

সূত্র: ফ্রান্স-২৪

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম