Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজা থেকে তিন ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৭:৫০ পিএম

গাজা থেকে তিন ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

Advertisement

গাজা থেকে তিন ইসরাইলি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর সিএনএন-এর।

তিন বন্দির মধ্যে একজন সৈনিক শাই লেভিনসন এবং অপর দুজন বেসামরিক নাগরিক ওফরা কাইদার ও ইয়োনাতান সামেরানো। ইসরাইল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) এবং আইডিএফ-এর একটি বিশেষ অভিযানে শনিবার গাজা উপত্যকা থেকে এই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, বেসামরিক নাগরিকদের একজন ৭১ বছর বয়সী ওফরা কাইদার ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন। তার মৃতদেহ গাজায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই রাখা হয়েছিল। তার স্বামীও সেই হামলায় নিহত হন।

আরেক বেসামরিক নাগরিক ২১ বছর বয়সী ইয়োনাতান সামেরানো তেল আবিবের বাসিন্দা। নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে পালিয়ে যাওয়ার সময় হামাসের হামলায় নিহত হন তিনি। পরে তার মরদেহও গাজায় নিয়ে যাওয়া হয়।

আর সৈনিক শাই লেভিনসন ইসরাইল এবং জার্মানির একজন দ্বৈত নাগরিক। আইডিএফ-এর এই ট্যাঙ্ক কমান্ডারও ৭ অক্টোবরের সংঘর্ষে নিহত হন বলে আইএস-আইডিএফ এর যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে।

Advertisement

গাজা

Advertisement

আরও পড়ুন

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম