Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সিরিয়ার গির্জায় আত্মঘাতী হামলা, নিহত অন্তত ২০

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৩:০১ এএম

সিরিয়ার গির্জায় আত্মঘাতী হামলা, নিহত অন্তত ২০

Advertisement

সিরিয়ার রাজধানী দামাস্কাসের দ্বেইলা এলাকায় মার এলিয়াস গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। রবিবার (২২ জুন) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।

বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এই প্রথম দামাস্কাসে এমন আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারী ছিলেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন দায়েশের সদস্য। তিনি গির্জায় ঢুকে প্রথমে গুলিবর্ষণ করেন, পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটান।

নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলায় দুইজন জড়িত ছিলেন। এর মধ্যে একজন নিজেকে উড়িয়ে দেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ঘটনাস্থলে ৯ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

দেশটির স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা হোয়াইট হেলমেটস ঘটনাস্থল থেকে একটি লাইভ ভিডিও সম্প্রচার করে। সেখানে গির্জার অভ্যন্তরে রক্তে রঞ্জিত মেঝে, ভাঙা বেঞ্চ ও ধ্বংসস্তূপ দেখা যায়।

বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারআ, যিনি আসাদ সরকারের পতনের পর জানুয়ারিতে ক্ষমতা নেন, একাধিকবার বলেছেন, তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে দেশের সাম্প্রদায়িক সহাবস্থান ধ্বংসের চেষ্টা বলে মন্তব্য করেছে। এক বিবৃতিতে বলা হয়, ‘এই জঘন্য হামলা সিরিয়ার খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে, যা দেশের স্থিতিশীলতা নষ্ট ও সহাবস্থান বিনষ্টের এক মরিয়া প্রচেষ্টা।’

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামলাটিকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেছে, এতে সিরিয়ার স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা বাধাগ্রস্ত করা হয়েছে। তারা এক বিবৃতিতে আরও বলে, ‘আমাদের বিশ্বাস, সিরিয়ার জনগণ ও প্রশাসন ঐক্য ও সংহতি বজায় রেখে, সংকল্পের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।’

জাতিসংঘের সিরিয়া সংক্রান্ত বিশেষ দূত গেইর ও. পেডারসেন এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি এক বর্বরোচিত অপরাধ। আমি গভীরভাবে ক্ষুব্ধ।’

পেডারসেন আরও বলেন, সিরিয়ার অন্তর্বর্তী প্রশাসন এই হামলার জন্য দায়েশকে দায়ী করেছে—এই তথ্য তিনি নজরে রেখেছেন। একইসঙ্গে তিনি ঘটনার পূর্ণ তদন্ত ও দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

তিনি সকল পক্ষকে আহ্বান জানান, ‘সন্ত্রাস, উগ্রপন্থা, উস্কানি এবং কোনো সম্প্রদায়ের ওপর হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

পেডারসেন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Advertisement

সিরিয়া

Advertisement

আরও পড়ুন

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম