Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৪:০২ পিএম

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি

ফাইল ছবি

Advertisement

ইরান ও দখলদার ইসরাইলের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে তেহরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)।

স্থানীয় সময় বোরবার দেশটির পররাষ্ট্র দপ্তরের জারি করা এক বিবৃতিতে এ সতর্কতা জারি করেছে। খবর এএফপির।

পররাষ্ট্র দপ্তরের জারিকৃত নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, ‘ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে। পররাষ্ট্র দপ্তর ‘বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের আরো সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বার্তায় বলেছেন, ‘এই অঞ্চলের বা অন্য কোথাও যে কোনো দেশকে আমেরিকান বাহিনী ইরানে হামলা চালানোর জন্য ব্যবহার করলে, আমাদের সশস্ত্র বাহিনী তাদেরকে লক্ষ্যবস্তু করবে।’

যুক্তরাষ্ট্র শনিবার থেকে ইসরাইলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সেখান সরিয়ে নেওয়ার জন্য ফ্লাইট চালু করেছে।

Advertisement

যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম