Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাশ্মীরের জনগণের সংগ্রামে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৯:৩৪ এএম

কাশ্মীরের জনগণের সংগ্রামে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।ফাইল ছবি

Advertisement

কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতার সংগ্রামে রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে রোববার প্রকাশিত এক বার্তায় তিনি এই ঘোষণা দেন।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

প্রতিবছর ১৩ জুলাই পালিত হয় কাশ্মীর শহীদ দিবস। ১৯৩১ সালের এই দিনে জম্মু ও কাশ্মীরে ডোগরা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদকালে ২২ জন কাশ্মীরি প্রাণ হারান। তাদের স্মরণেই দিবসটি পালন করা হয়।

বার্তায় শাহবাজ শরিফ বলেন, ‘এই দিনটি কাশ্মীরের মুসলিমদের অটল মনোবল ও অত্যাচারের বিরুদ্ধে তাদের প্রতিরোধের প্রতীক। স্বাধীনতা, মানবাধিকার ও কাশ্মীরিদের অধিকার রক্ষার সংগ্রাম ইতিহাসজুড়ে অব্যাহত রয়েছে।’


তিনি বলেন, ‘কাশ্মীরের জনগণ আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের ন্যায়সঙ্গত সংগ্রামে জীবন উৎসর্গ করে আসছে। পাকিস্তান সরকার ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরের মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যুগ যুগ ধরে ভারতীয় দখলদারিত্বে শহীদ হওয়া কাশ্মীরিদের সাহস ও দৃঢ়তাকে সম্মান জানায় পাকিস্তান।

তিনি আরও বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান এবং জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে ইসলামাবাদ।

Advertisement

পাকিস্তান কাশ্মীর শাহবাজ শরিফ

Advertisement

আরও পড়ুন

রাহুল গান্ধীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগ

রাহুল গান্ধীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগ

কে এই জ্ঞানেশ কুমার

কে এই জ্ঞানেশ কুমার

আইএমএফের সতর্কবার্তা ফুরোচ্ছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি

ফুরোচ্ছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি

ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম