Logo
Logo
×

Advertisement

এশিয়া

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবে ৩৪ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:৩৬ এএম

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবে ৩৪ জনের মৃত্যু

Advertisement

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বে-তে খারাপ আবহাওয়ার কারণে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গিয়ে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

নৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামি পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভিয়েতনামি সীমান্তরক্ষী বাহিনী ও নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ওয়ান্ডার সিজ’ নামের ওই জাহাজটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। আকস্মিক ঝড়ের কবলে পড়ে এটি ডুবে যায়।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে আকাশ কালো হয়ে আসে। এরপর শুরু হয়, শিলাবৃষ্টি ও বজ্রপাত।

ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসকে একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৪ বছর বয়সি একটি ছেলে চার ঘণ্টা উল্টানো নৌকার ভেতরে এয়ার পকেটে আটকে ছিল। পরবর্তীতে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় হাসপাতালের পরিচালক লে নগক ডাং জানিয়েছেন, ১০ বছর বয়সি একটি ছেলেকেও উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে বাই চাই হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছে। ভিএনএক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে।


উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান রাতভর চলবে।

প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করবে এবং কোনো নিয়ম লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেবে।

কোয়াং নিন প্রদেশের হা লং বে শত শত ছোট ছোট দ্বীপপুঞ্জ দ্বারা বেষ্টিত। এটি একটি ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ২০১৯ সালে প্রায় ৪০ লাখ পর্যটক এই স্থানটিতে ঘুরতে যান।

Advertisement

নৌকা ডুবি

Advertisement

আরও পড়ুন

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম