Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

আফগান অভিবাসীদের‌ ‘জোরপূর্বক’ ফেরত পাঠানো হচ্ছে, তীব্র সমালোচনা কাবুলের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:৪২ এএম

আফগান অভিবাসীদের‌ ‘জোরপূর্বক’ ফেরত পাঠানো হচ্ছে, তীব্র সমালোচনা কাবুলের

ইরান ছাড়ছে আফগানিস্তানের প্রবাসীরা। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান। আফগান সরকারের অর্থ মন্ত্রণালয়ের কারিগরি উপমন্ত্রী আবদুল লতিফ নাজারি বলেছেন, ইরান ইসলামিক আমিরাতের (তালেবান সরকারের) সঙ্গে করা প্রতিশ্রুতি মানছে না।

শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টোলো নিউজ।

তিনি বলেন, ‘দুই মাসেরও কম সময় আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ইরান সফরকালে আমি নিজেও প্রতিনিধি দলে ছিলাম। সে সময় ইরানের সঙ্গে বিভিন্ন আলোচনায় বসেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে, কোনো প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বরং যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার উল্টো চিত্র আমরা দেখেছি। ইরান থেকে এভাবে এলোমেলোভাবে আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর কোনো সমঝোতা হয়নি।’

এদিকে, ইরান ও পাকিস্তানে অবস্থানরত আফগান অভিবাসীরা বাড়তে থাকা চাপ ও গণ-নির্বাসনের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ইরানে থাকা আফগান অভিবাসী এনায়েত আলকোজাই বলেন, ‘ইরানে আফগান অভিবাসীদের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে, অভিবাসীরা হতাশ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের অবস্থার উন্নতির জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’


পাকিস্তানে থাকা আরেক আফগান অভিবাসী মালাক আওয়াল শিনওয়ারি জানান, ‘আফগান অভিবাসীরা চরম দুর্ভোগে আছেন। তারা কোনো কাজ বা ব্যবসা করতে পারছেন না, প্রদেশের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। বিশেষ করে পাঞ্জাবে আফগান অভিবাসীদের আটক করা হচ্ছে।’

এর আগে আফগান শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় জানিয়েছিল, শুধু সোরাতান (আফগান বর্ষপঞ্জি) মাসেই ইরান থেকে ৮ লাখ ২০ হাজারের বেশি আফগান অভিবাসীকে জোর করে ফেরত পাঠানো হয়েছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বাধিক।

Advertisement

ইরানের খবর আফগানিস্তান

Advertisement

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

বাবা-মা ও বোনকে হত্যা: এআইয়ের মাধ্যমে যেভাবে ফাঁসলেন প্রেমিক

বাবা-মা ও বোনকে হত্যা: এআইয়ের মাধ্যমে যেভাবে ফাঁসলেন প্রেমিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম