Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাবা-মা ও বোনকে হত্যা: এআইয়ের মাধ্যমে যেভাবে ফাঁসলেন প্রেমিক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম

বাবা-মা ও বোনকে হত্যা: এআইয়ের মাধ্যমে যেভাবে ফাঁসলেন প্রেমিক

Advertisement

ভারতের বেঙ্গালুরুতে প্রেমিকার বাবা-মা ও বোনকে হত্যার ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ২৫ বছর বয়সি প্রযুক্তিকর্মী জে কেনেথ হত্যাকাণ্ডের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হামলা ও আত্মরক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে তথ্য খুঁজেছিলেন বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসে বেঙ্গালুরুর কেআর পুরা এলাকার সিগেহাল্লিতে এ হত্যাকাণ্ড ঘটে। তদন্তকারীদের দাবি, প্রেমিকা ও লিভ-ইন সঙ্গী শ্বেতার বাবা-মা এবং বোনকে হত্যার আগে কেনেথ তার ল্যাপটপে একাধিক অনুসন্ধান চালিয়েছিলেন।

পুলিশের তদন্তে পাওয়া তথ্যানুযায়ী, রান্নাঘরের ছুরি দিয়ে হামলার উপায়, ভিনেগার ও মরিচের গুঁড়া ব্যবহার করে কাউকে অক্ষম করে দেওয়া, একাধিক ব্যক্তিকে কাবু করার কৌশল এবং বাড়িতে ঢুকে পড়া চোরদের মোকাবিলার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে তথ্য খোঁজা হয়েছিল।

এ ছাড়া প্রাণঘাতী অস্ত্র, ঋণসংক্রান্ত জটিলতা, ব্যাংকের চাপ সামলানোর উপায় এবং দেউলিয়া ঘোষণার নিয়ম সম্পর্কেও অনুসন্ধানের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তাদের মতে, এসব অনুসন্ধান গুরুত্বপূর্ণ। কারণ, ২২ জুন শ্বেতার বাবা সোমসুন্দর, মা মুথুলক্ষ্মী এবং বোন সুপ্রিয়াকে হত্যার আগে এসব তথ্য খোঁজা হয়েছিল।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, কেনেথ নিয়মিত এআইভিত্তিক চ্যাটবটের সঙ্গে কথা বলতেন এবং সেটিকে বন্ধুর মতো ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি কী ধরনের উত্তর পেয়েছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে ভিনেগার ও মরিচের গুঁড়া মিশ্রিত একটি বোতলও উদ্ধার করা হয়েছে। হোয়াইটফিল্ড বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) সৈদুলু আদাভাত জানান, বোতলটি পরীক্ষার জন্য ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

আদালতে জমা দেওয়া ২ হাজার ৮৫ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ ছিল অর্থনৈতিক বিরোধ ও ঋণের চাপ।

অভিযোগপত্র অনুযায়ী, শ্বেতা গত এক বছরে কেনেথের জন্য প্রায় ৫২ লাখ রুপি ঋণ নিয়েছিলেন। এর মধ্যে ব্যবসায়িক ঋণ, ব্যক্তিগত ঋণ এবং আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছ থেকে ধার করা অর্থও ছিল। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংকের নোটিশ শ্বেতার পরিবারের কাছে পৌঁছালে বিষয়টি নিয়ে পরিবারে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে শ্বেতার বাবা সোমসুন্দর কেনেথকে ঋণের অর্থ ও ব্যাংকের নোটিশ নিয়ে প্রশ্ন করলে তাদের মধ্যে বিরোধ শুরু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তদন্তে বলা হয়েছে, ২২ জুন রাতে সিগেহাল্লির সাই গ্রিন অ্যাপার্টমেন্টে ওই বিরোধ সহিংস রূপ নেয়। সেখানে সোমসুন্দর, মুথুলক্ষ্মী ও সুপ্রিয়ার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় সোমসুন্দর নিরাপত্তাকর্মীদের কাছে হামলাকারীর নাম জানান। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। মুথুলক্ষ্মী ও সুপ্রিয়াও ছুরিকাঘাতে নিহত হন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, শ্বেতা আদালতে দেওয়া জবানবন্দিতে কেনেথকে তার বাবা-মা ও বোনের ওপর হামলা করতে দেখেছেন বলে উল্লেখ করেছেন।

তবে তদন্তকারীরা স্পষ্ট করেছেন, কোনো ব্যক্তি অনলাইনে বা এআইয়ের কাছে তথ্য খুঁজেছেন বলেই অপরাধ প্রমাণিত হয় না। হত্যাকাণ্ডে অভিযুক্তের ভূমিকা ও দায় নির্ধারণে আদালত সাক্ষ্য-প্রমাণ এবং ফরেনসিক তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

শিশুর পাশে মাকে গলাকেটে হত্যা, অভিযুক্ত রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার

শিশুর পাশে মাকে গলাকেটে হত্যা, অভিযুক্ত রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল

বাংলাদেশ-ভারত বৈঠক শেষ হচ্ছে আজ

বাংলাদেশ-ভারত বৈঠক শেষ হচ্ছে আজ

ট্রাম্প প্রশাসনের যে সিদ্ধান্তে বিপাকে ভারতের হাজার হাজার প্রযুক্তি পেশাজীবী

ট্রাম্প প্রশাসনের যে সিদ্ধান্তে বিপাকে ভারতের হাজার হাজার প্রযুক্তি পেশাজীবী

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ভারতের যেসব শীর্ষ আইটি প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ভারতের যেসব শীর্ষ আইটি প্রতিষ্ঠান

আরও পড়ুন

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম