Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অর্ধশতাধিক আরোহী নিয়ে রুশ বিমান নিখোঁজ, বহু হতাহতের শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম

অর্ধশতাধিক আরোহী নিয়ে রুশ বিমান নিখোঁজ, বহু হতাহতের শঙ্কা

Advertisement

রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় অর্ধশত আরোহী নিয়ে একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। এখনো পর্যন্ত নিখোঁজ বিমানের আরোহীদের ভাগ্য সম্পর্কে কিছু জানা যায়নি। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনার পরপরই ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, বিমানটি ছিল একটি এন্টোনোভ এন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান, যা সাইবেরিয়া ভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন পরিচালনা করছিল। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে অগ্রসর হওয়ার সময় এটি রাডার থেকে হারিয়ে যায়।

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটিতে ৪৩ যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এছাড়া বিমানটিতে ছয় ক্রু সদস্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি লেখেন, ‌‘বিমানটি খুঁজে পেতে জরুরি প্রয়োজনীয় সব রকমের বাহিনী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।’

তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হিসেবে বিমানে আরোহীর সংখ্যা কিছুটা কম হতে পারে, প্রায় ৪০ জনের মতো।

আপাতত বিমানটির কোনো ধ্বংসাবশেষ বা অবস্থান শনাক্ত করা যায়নি। খারাপ আবহাওয়া এবং দুর্গম ভূখণ্ড অনুসন্ধান কাজকে ব্যাহত করছে। আমুর অঞ্চলের পার্বত্য ও বনভূমি অধ্যুষিত এলাকাটি যোগাযোগ ও উদ্ধার অভিযানের জন্য বরাবরই চ্যালেঞ্জিং বলে পরিচিত।

এন-২৪ মডেলের বিমানগুলো রাশিয়ায় আঞ্চলিক ফ্লাইটের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে বেশ পুরনো এই মডেলটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল। এর আগে অতীতেও রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে এন-২৪ বিমান দুর্ঘটনার খবর শোনা গেছে।

উদ্ধারকারী দল হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে অনুসন্ধান চালাচ্ছে। স্থানীয় প্রশাসন সম্ভাব্য দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় জরুরি শিবির স্থাপন করেছে এবং অনুসন্ধান কাজ দ্রুততর করতে সামরিক বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে। রাশিয়ার ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং বিমানের শেষ যোগাযোগ ও ফ্লাইটপথ বিশ্লেষণ করছে।

সূত্র: রয়টার্স

Advertisement

বিমান দুর্ঘটনা রাশিয়া

Advertisement

আরও পড়ুন

মোদি বাড়িতে আসার পর থেকেই বেড়েছে দুর্দশা, চাপে অযোধ্যার পরিবার

মোদি বাড়িতে আসার পর থেকেই বেড়েছে দুর্দশা, চাপে অযোধ্যার পরিবার

আরও দীর্ঘ হচ্ছে স্বর্ণের দরপতন?

আরও দীর্ঘ হচ্ছে স্বর্ণের দরপতন?

নেতানিয়াহুর দলকেই জোটে ডাকলেন আইজেনকোট, পেলেন বেশ কিছু শর্ত

নেতানিয়াহুর দলকেই জোটে ডাকলেন আইজেনকোট, পেলেন বেশ কিছু শর্ত

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম