Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জানিয়েছেন নেতানিয়াহু

‘অপারেশন সিদুঁর’ অভিযানে ইসরাইলের অস্ত্র ব্যবহার করেছিল ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৭:৩৯ পিএম

‘অপারেশন সিদুঁর’ অভিযানে ইসরাইলের অস্ত্র ব্যবহার করেছিল ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জেরুজালেমে ৫ জুলাই ২০১৭ তারিখে যৌথ চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে হাত মিলাচ্ছেন। ছবি: রয়টার্স

Advertisement

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিদুঁর’-এ তেলআবিবের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যৌথভাবে তৈরি বারাক-৮ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম এবং ইসরাইলি হার্পি ড্রোন পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

চার দিনব্যাপী এ সংঘর্ষের সূত্রপাত হয় জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জন্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারতের হামলার মধ্য দিয়ে। 

পাল্টা জবাবে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’, যেখানে একাধিক ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে ভারতের ছয়টি যুদ্ধবিমান (তিনটি রাফালসহ) ও বহু ড্রোন ভূপাতিত হয়। ৮৭ ঘণ্টার সংঘাত শেষে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।


নেতানিয়াহু এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে জানান, তিনি ইসরাইলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং-এর সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেছেন এবং পরে শীর্ষ ভারতীয় সাংবাদিকদের সঙ্গে বৈঠকে অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেছেন। 

তার ভাষায়, ‘আমরা আগে যা সরবরাহ করেছি, তা মাঠে খুব ভালো কাজ করেছে… আমরা আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করি।’

এদিকে, মুম্বাইয়ে ইসরাইলের কনসাল জেনারেল কোবি শোশানি ‘অপারেশন সিদুঁর’-কে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ আখ্যা দিয়ে তাতে গর্ব প্রকাশ করেছেন।

গত এক দশকে ইসরাইল থেকে ভারতে ২.৯ বিলিয়ন ডলারের বেশি মূল্যের রাডার, ড্রোন ও মিসাইল সিস্টেম সরবরাহ করা হয়েছে। চলমান গাজা যুদ্ধের মধ্যেও ভারতকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে তেলআবিব।

Advertisement

ভারত পাকিস্তান যুদ্ধ ভারত নরেন্দ্র মোদি বেনিয়ামিন নেতানিয়াহু

Advertisement

আরও পড়ুন

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম