Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় আশা জাগাতে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ কাজে লাগাচ্ছে তুরস্ক: এরদোগান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

গাজায় আশা জাগাতে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ কাজে লাগাচ্ছে তুরস্ক: এরদোগান

রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: সংগৃহীত

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ‘গাজায় আশা জাগাতে আমরা আমাদের দেশের সমস্ত সম্পদ এবং কূটনৈতিক সক্ষমতা কাজে লাগাচ্ছি।’

সোমবার (১১ আগস্ট) দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার একটি বৈঠক হয়। বৈঠকের পর দখলদার ইসরাইলের উদ্দেশ্যে তুরস্কের প্রেসিডেন্ট একথা বলেন।

এরদোগান বলেন, আমরা নেতানিয়াহু (ইসরাইলি প্রধানমন্ত্রী) এবং তার খুনি নেটওয়ার্ককে তাদের রাজনৈতিক ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আমাদের অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের দিকে টেনে আনতে দেব না। 

উল্লেখ্য, দখলদার ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় প্রায় ৬১,৫০০ মানুষকে হত্যা করেছে। সামরিক অভিযান চালিয়ে ছিটমহলটিকে ধ্বংস করে দিয়েছে। অনাহারে মৃত্যু, রোগ এবং জোরপূর্বক অভিবাসনসহ একটি গভীরতর মানবিক সংকট তৈরি করেছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হতে হচ্ছে ইসরাইলকে।

Advertisement

তুরস্ক রিসেপ তাইয়েপ এরদোগান

Advertisement

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে, দাবি ট্রাম্পের

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

স্বর্গের লোভ দেখিয়ে শিশুদের অনাহারে হত্যা, কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের সাজা

স্বর্গের লোভ দেখিয়ে শিশুদের অনাহারে হত্যা, কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের সাজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম