Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে, দাবি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, তেহরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’

তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনায় আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি।’ তবে কী বিষয়ে অগ্রগতি হয়েছে বা সম্ভাব্য চুক্তির শর্ত কী হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে নারাজ ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ সামরিক ইতিহাসের সবচেয়ে বড় অবরোধ।


ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধ করছি না।’ এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি দুই পরিস্থিতির মধ্যে পার্থক্য তুলে ধরেন। তার দাবি, গত সাত মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনাসদস্য নিহত হননি।

তবে ইরানের সামরিক সরঞ্জাম লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বাহিনী সীমিত পরিসরে হামলা চালিয়েছে বলে স্বীকার করেন তিনি।

ট্রাম্পের দাবি, ইরান নতুন করে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের বাহিনী মাত্র ৫ থেকে ১৫ মিনিটের মধ্যেই সেটি ধ্বংস করে দেয়।


তিনি বলেন, ‘তারা (ইরান) ছোটখাটো একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। আমরা সেটি প্রায় ১৫ মিনিটে, হয়তো পাঁচ মিনিটেই ধ্বংস করে দিয়েছি।’ তবে হামলাটি কখন এবং কোথায় চালানো হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

এ ছাড়া ইরানের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন ট্রাম্প। একই সঙ্গে দেশটিতে মূল্যস্ফীতির হার ৩০০ শতাংশে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি।

তবে এসব দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য বা পরিসংখ্যান তুলে ধরেননি ট্রাম্প।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার পিছিয়ে গেছে: আইআরজিসি

মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার পিছিয়ে গেছে: আইআরজিসি

ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস

ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

আরও পড়ুন

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে, দাবি ট্রাম্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম